বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার।

সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত



বালিয়াডাঙ্গী গোল্ডেন স্কুল ও কলেজে কৃতি সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 


আজ ১৪ ই জুন বিদ্যালয় ও কলেজ  প্রাঙ্গন চত্বরে  অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় । 



অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোঃ  ওসমান আলী এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ রায়হানুল হক এর আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের মুখপত্র ও সহ-সভাপতি মোঃ ফারুক হাসান । বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী অফিসার ইনচার্জ মোঃ শওকত আলী  সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা জামাতের আমির রফিকুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ । এ সময়  অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । আরো উপস্থিত ছিলেন  ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ- কর্মীরা  । অত্র প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান,বিভিন্ন নার্সিং কলেজে চান্স প্রাপ্ত  শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা  প্রদান করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ বলেন  -শিক্ষার মান সুনিশ্চিত করতে  শিক্ষক - শিক্ষার্থীদের যত্নশীল হতে হবে । এই শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব সার্বিক সহযোগিতা করব ।

অত্র প্রতিষ্ঠানের পরিচালক  -মোঃ ওসমান আলী বলেন  -এই শিক্ষা প্রতিষ্ঠানটি ইতিপূর্বে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করতে আমরা প্রতিশ্রুতি বদ্ধ ।

Tag
আরও খবর