যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

রাজবাড়ীতে গোয়ালন্দে পুলিশের অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে গোয়ালন্দে পুলিশের অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজবাড়ীর জেলার গোয়ালন্দ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২০৫ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ। উদ্ধারকৃত হেরোইনের ওজন ২০ দশমিক ৫ গ্রাম বলে জানিয়েছে পুলিশ। শনিবার(১৪ জুন) দুপুর সাড়ে ১২ টার সময় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীর ভিতরের এই অভিযান পরিচালনা করা হয়। গোয়ালন্দঘাট থানার এসআই (নিঃ) মোঃ সেলিম মোল্লা ও তার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিরা হলেন: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মানিকদা ইউনিয়নের জাহানপুর গ্রামের মৃত শফি শেখের ছেলে সম্রাজ অরফে সম্রাট (২৮),এবং ফরিদপুর জেলার সদর উপজেলার গুহলক্ষীপুর লাশকাটা বস্তি এলাকার মৃত শফি শেখের ছেলে হাফিজুর শেখ (৪৫)।এসময় তাদের কাছ থেকে মোট ২০৫ পুরিয়া হেরোইন পাওয়া যায়। গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, "মাদক নির্মূলের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দেব না। এ অঞ্চলের প্রতিটি অপরাধী চিহ্নিত করা হচ্ছে এবং মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতা ও তথ্য প্রদান আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করছে। আমরা চাই মাদকমুক্ত সমাজ গড়ে উঠুক, যেখানে তরুণ প্রজন্ম নিরাপদে বেড়ে উঠবে।"এ বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও খবর