শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

মিঠাপুকুরে মাংস ব্যবসায়ীকে জরিমানা



রংপুরের মিঠাপুকুর উপজেলায় পচা ও ফ্রিজে রাখা মাংস বিক্রি করার দায়ে রফিকুল কসাই নামে ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী ভূমি কমিশনার ও এজিকিউট  ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করেন। আজ সকালে উপজেলার লতিবপুর ইউনিয়নের জায়গীর বাসস্ট্যান্ডে ওভার ব্রীজের নিচে  মাংস বিক্রি করার সময় ব্যবসায়ীকে প্রাণী সম্পদ কর্মকর্তার সহযোগিতায় জরিমানা করা হয়েছে।
সরেজমিনে জানা যায়- দীর্ঘদিন ধরে জায়গীরহাট বাসস্টান্ডে মাংস ব্যবসায়ী কসাই রফিকুল ইসলাম গোপনে  বিক্রি না হওয়া ফ্রিজে রাখা মাংস মিশ্রিত করে বিক্রি করে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা একরামুল হক মন্ডল মাংসের দোকানে গিয়ে মাংস পরীক্ষা করেন। মঙ্গলবার জবাইকৃত গরুর মাংস বিক্রি না হওয়ায় বুধবার সকালে জবাইকৃত গরুর মাংসের সাথে একত্রিত করে বিক্রি করছিলেন। বিষয়টি অবগত হওয়ার পর নিশ্চিত হয়ে সহকারী ভূমি কমিশনার ও এজিকিউট ম্যাজিস্ট্রেটকে জানান। 


ঘটনার সত্যতা শীকার কওে মাংস ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন- মঙ্গলবার জবাইকৃত গরুর ২০ কেজি মাংস বিক্রি না হওয়ায় ফ্রিজে রেখেছিলেন। পরের দিনে জবাইকৃত গরুর মাংসের সাথে তা মিশ্রিত করেন। প্রাণিসম্পদ কর্মকর্তা একরামুল হক মন্ডল বলেন- উপজেলার বিভিন্ন স্থানে ও হাটবাজারে  নিয়ম না মেনে গরু জবাই করা হচ্ছে। গরু জবাই করার শেক্ষেত্রে গরুর স্থাস্থ্য সংক্রান্ত বিষয় সম্পর্কে অবগত না হয়ে অবাধে জবাই করা হচ্ছে। পচা ও ফ্রিজে রাখা মাংস একত্রিত করে ব্যবসা পরিচালনা করছেন কিছু অসাধু ব্যবসায়ী। গরু জবাই করার ক্ষেত্রে নিয়ম নীতি সংক্রান্ত বিষয়ে কসাইদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান পাশাপাশি অসাধু ব্যবসায়ীরা যেন সাধারণ জনগণকে ঠকিয়ে মাংস বিক্রি করতে না পারে সেক্ষেত্রে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে অবগত করেন।


উপজেলা সহকারী ভূমি কমিশনার ও এজিকিউট ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন -মাংস ব্যবসায়ীকে পচা ও বাসি ফ্রিজে রাখা মাংস একত্রিত করে বিক্রির দায়ে জরিমানা করা হয়েছে। পচা ও ফ্রিজে রাখা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে। মাংস ব্যবসায়ীকে ভবিষ্যতে অস্থাস্থ্যকর পরিবেশে পশু জবাই এবং মাংস বিক্রির বিষয় সতর্ক করা হয়েছে।




Tag
আরও খবর