চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মে দিবস উপলক্ষে জেলা শ্রমিক লীগের বর্ধিত সভা আহ্বান

rk akash ( Contributor )

প্রকাশের সময়: 18-04-2024 10:03:58 am


পাবনা প্রতিনিধি: মহান মে দিবস পালনের প্রস্তুতি উপলক্ষে বর্ধিত সভার আহ্বান করেছে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলার আহ্বায়ক কমিটি। শুক্রবার বিকাল ৪টায় বর্ধিত সভায় জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা আহ্বায়ক কমিটি, উপজেলা শাখা কমিটি, পৌর শাখা কমিটিসহ পাবনার সদর উপজেলার অর্ন্তভুক্ত সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি; সকল বেসিক ট্রেড ইউনিয়ন ও জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার অর্ন্তভুক্ত সকল কমিটির নেতৃবৃন্দকে বর্ধিত সভায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন আলম ও সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু।
জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন আলম ও সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু এক বিবৃতিতে সাবেক কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কর্তৃক বর্ধিতসভার নোটিশ পাঠিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তী সৃষ্টি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তারা আরও জানান, জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলার আহ্বায়ক কমিটি থাকা সত্ত্বেও একটি সংগঠনের বিলুপ্ত কমিটির সাবেক সম্পাদক কিভাবে বর্ধিত সভার আহ্বান করেছেন তা আমাদের বোধগম্য নয়। তারা একে অগণতান্ত্রিক ও সংগঠনের নিয়মবর্হিভূত, সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী, শিষ্ঠাচার, শৃঙ্খলা বহির্ভূত কাজ বলে কেন্দ্রীয় নির্বাহী কমিটিও পাবনা জেলা আওয়ামী লীগকে অবহিত করেছেন।
পাবনা জেলা শ্রমিক লীগ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ পাবনা জেলার শ্রমিকদের সাবেক বিলুপÍ কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের বিভ্রান্ত ও বিভাজন সৃষ্টির অপচেষ্টা রুখে দিয়ে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হতে এবং সেই সাথে দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে উক্ত বর্ধিত ও প্রস্তুতি সভা সফল করতে সকলকে উপস্থিত হবার জন্য আহবান জানিয়েছেন।

আর কে আকাশ
পাবনা প্রতিনিধি

Tag
আরও খবর