রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

তজুমদ্দিনে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ অনুষ্ঠিত।

প্রাণিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যে ভোলার তজুমদ্দিনে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।


ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশে তৃনমুল পর্যায়ের প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে পিছিয়ে পরা মানুষ গুলো কর্মসংস্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে।


ভোলার তজুমদ্দিন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপির)সহযোগিতায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ এর আয়োজন করা হয়।


বৃহস্পতিবার সকাল ১০ টায় তজুমদ্দিন উপজেলা প্রানিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স বক্তব্য রাখেল ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।


এমপি শাওন-বলেন আমাদের প্রধানমন্ত্রী পর পর চার বার নির্বাচিত হওয়ায় আপনাদের কে তৃনমুল পর্যায়ের মানুষদের মাঝে হাস- মুরগী,গরু,ছাগল, ভেড়া,খাবার পর্যন্ত আপনাদেরকে বিনা মূল্লে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি আমাদের এসব কাজে উৎসাহ জোগাবে বলে আমি বিশ্বাস করি।

এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল,তজুমদ্দিন সহকারী কমিশনার (ভূমি) মো: আবুল হাছনাত,অতিরিক্ত তজুমদ্দিন প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খাঁন,চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন,চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের, জেলা পরিষদের সদস্য ইশতিয়াক হাছান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


অতিরিক্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খাঁন বলেন, এ প্রদর্শনীতে উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, কবুতর, হাস-মুরগী, সহ বিভিন্ন প্রাণীর সমাহার ঘটেছে এতে ২৮টি ষ্টল উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারীরা এই প্রদর্শনী অনুষ্ঠানে অংশ নিয়েছে। প্রাণী সম্পদ প্রতিপালন ও এর উন্নত জাত নির্বাচনে এবং প্রাণীজ প্রোটিনের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি ও খামারীদের উদ্বুদ্ধ করতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনী শেষে শ্রেষ্ঠ খামারীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

Tag
আরও খবর