বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার সম্পন্ন

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় এবং  এক্স-ফারুকীয়ানস' অ্যাসোসিয়েশন (ইফা) এর আয়োজনে (১৮ ই এপ্রিল) বৃহঃবার ২০২৪ সালে পাবলিক ইউনিভার্সিটি,মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং সামরিক বাহিনীর ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া ভর্তি যোদ্ধাদের নিয়ে "উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার" অনুষ্ঠিত হয়।

 প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ   এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মু. নুরুল আমিন।  সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর কাজী ফারুকী কল্যান ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান ভুইয়া, ভারপ্রাপ্ত অধ্যাপক আনিসুর রহমান প্রমূখ।
সেমিনারে উচ্চশিক্ষার ধাপগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। দুই পর্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে  উচ্চশিক্ষার ধাপগুলো আলোচনা করা হয়। দ্বিতীয় পর্বে ছিল উচ্চশিক্ষার ধাপগুলো নিয়ে ছাত্রছাত্রীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মু. নুরুল আমিন বলেন, সফল মানুষ হিসেবে সমাজে ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত হতে হলে নিজের স্বতন্ত্র পরিচয় অর্জন করতে হবে। সফল হবার একমাত্র চাবিকাঠি হলো পরিশ্রম। সফল হওয়ার পথে প্রতিবন্ধকতাকে মোকাবিলা করতে হবে সাহসের সাথে। সুযোগ কাজে লাগাতে হবে, বাঁধার মোকাবেলায় পিছপা হওয়া যাবে না,পরিশ্রমী হয়ে পড়াশোনায় মনোনিবেশ করে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে এই দীক্ষায় শিক্ষার্থীদের উজ্জীবিত করেন।  শিক্ষার্থীদের জানতে হবে স্বপ্ন পূরণের পন্থা, স্বপ্নবাজ মানুষের জীবনী অনুসরণ ও সহচার্যের মাধ্যমেই স্বপ্নকে বাস্তবায়ন করা সম্ভব। তিনি শিক্ষার্থীদের নিজেদের দুর্বলতা অনুসন্ধান করে, তা দূর করার প্রয়াস চালানোর প্রতি গুরুত্বারোপ করেন।



Tag
আরও খবর