১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী ভঙ্গুর অর্থনীতির মাঝেও ইতিহাস গড়ার আশাবাদ: লালপুরে প্রতিমন্ত্রী পুতুলের শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজের জমি উদ্ধারে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ পানি নিস্কাশনের পথ খোলায় পাঁচবিবির দুই ইউনিয়নের হাজারো কৃষকের মুখে হাসি লালপুরে পাট কাটায় ব্যস্ত কৃষক, ভালো ফলন ও দামে স্বস্তি ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত শ্রীবরদীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের সোনালি আঁশ ২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখ টাকা জিতল রায়পুরে বিয়ে বাড়িতে খাবার নিয়ে সংঘর্ষ, আহত ৩ শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী নিয়ামতপুরে এক কেজি গাঁজাসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে: তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায় ভ্রমণ যখন হয়ে ওঠে সহায়তার হাত, ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ব্যতিক্রমী প্রয়াস সেনবাগে ‘মা মঞ্জিল’ নিয়ে চাঞ্চল্য, মালিকের ছত্রছায়ায় কয়েক বছর ধরে চলছে দেহ ব্যবসা শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় ইব্রাহিম (৩৫) নামের অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় ইব্রাহিম (৩৫) নামের অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।


মঙ্গলবার (২ এপ্রিল) রাতে উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের চায়নামোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বুধবার সকালে গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত ইব্রাহিম উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের আব্দুল আলীর ছেলে।


পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী ছাত্রীকে (১৪) বাড়িতে একা পেয়ে প্রতিবেশী ইব্রাহিম ধর্ষণের চেষ্টা করেন। এসময় ভুক্তভোগীর চিৎকারে তার মা বাড়ির পাশের ক্ষেত থেকে দৌড়ে এলে ইব্রাহিম দ্রুত সেখান থেকে পালিয়ে যান।


এ ঘটনায় ওই রাতেই দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগীর পরিবার। পরে পুলিশ অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করে।

ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা জানান, প্রতিবেশী হওয়ার সুবাদে তাদের বাড়িতে আসা-যাওয়া ছিল ইব্রাহিমের। ঘটনার দিন তার স্ত্রী বাড়ির পাশের ক্ষেত থেকে ছাগল আনতে গিয়েছিলেন। এ সুযোগে বাড়িতে ঢুকে ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা করে ইব্রাহিম। হঠাৎই মেয়ের চিকিৎকার শুনতে পেয়ে তার মা ছুটে আসেন।

Tag
আরও খবর