মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের মধ্যে এবার কক্সবাজারের টেকনাফের নাফ নদী হয়ে নতুন করে আরও ১৩ জন বিজিপি সদস্য আশ্রয় নিয়েছে। এনিয়ে বর্তমানে ২৭৪ জন মিয়ানমারের সেনাবাহিনী এবং সীমান্তরক্ষী বিজিবি সদস্য আশ্রয় নিয়ে বাংলাদেশে অবস্থান গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) রাতে ওই ১৩ বিজিপি সদস্য বাংলাদেশ কোস্টগার্ড, টেকনাফ স্টেশনের কাছে আত্মসমর্পণ করে। পরবর্তীতে কোস্টগার্ড বিজিপি সদস্যদেরকে বিজিবি’র নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নে (১১ বিজিবি) হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।
তিনি বলেন, গতকাল টেকনাফের নাফ নদীতে নতুন করে আরও ১৩ জন বিজিপি সদস্য বাংলাদেশ কোস্টগার্ড, টেকনাফ স্টেশনের কাছে আত্মসমর্পণ করে। পরবর্তীতে কোস্টগার্ড উক্ত বিজিপি সদস্যদেরকে বিজিবি’র নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর নিকট হস্তান্তর করে। বর্তমানে সর্বমোট ২৭৪ জন আশ্রয় গ্রহণ করে বাংলাদেশে অবস্থান করছে।
৫ ঘন্টা ১২ মিনিট আগে
১৬ ঘন্টা ৯ মিনিট আগে
১৮ ঘন্টা ৯ মিনিট আগে
২২ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ১ মিনিট আগে