সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন

মেলার উদ্বোধন করেন এমপি বাঁধন।

বগুড়ার আদমদীঘিতে  প্রানিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় ও উপজেলা প্রানিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে আদমদীঘি উপজেলা প্রানিসম্পদ অফিস চত্বরে প্রধান অতিথি হিসাবে এই প্রদর্শনী মেলার উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য খাঁন মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন।

এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহমুদুর রহমান পিন্টু, উপজেলা প্রানিসম্পদ অফিসার ডা: আমিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারি, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, ভেটেরিনারি সার্জন ডা: পূজা শাহ, প্রানিসম্প্রসারণ কর্মকর্তা ডা: মাসুদ রানা প্রমুখ। এই প্রানিসম্পদ প্রদর্শনী মেলায় উপজেলার বিভিন্ন এলাকার ডেইরী ফার্ম ও খামারী প্রতিষ্ঠানের ৩০টি স্টলে গবাদি পশু, পাখি, ছাগল. মুরগি ও কুকুরসহ প্রভৃতি প্রানি উপস্থাপন করা হয়।

উল্লেখ্য : বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ব্যাপী ভার্চ্যুয়ালী বক্তব্যের মাধ্যমে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্ধোধন করেন।

Tag
আরও খবর