প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকনাফ র‌্যাবের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ৪ আসামী গ্রেফতার


কক্সবাজার পৌরসভার ঘুমগাছতলা ও লাইট হাউজ এবং টেকনাফ থানাধীন তেচ্ছি ব্রিজ ও নয়াপাড়া রেজিস্টার ক্যাম্প এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত/ওয়ারেন্টভুক্ত চারজন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


গ্রেফতারকৃতরা হলেন,কক্সবাজার সদরের সমিতিপাড়া বাজারের পাশে অহিদুজ্জামানের ছেলে রশিদ আহমদ (৫০), পাহাড়তলী রহমানীয় মাদ্রাসার দক্ষিণ পার্শ্বে হাজী মহসিন আলী প্রকাশ বড় হাজীর ছেলে মোঃ আব্দুল হাফেজ (৩০), টেকনাফ উপজেলার হোয়াইক্যং কাটা খালীর ছপর মিয়ার ছেলে জসিম উদ্দিন (২৫) ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের মোঃ আরিফের স্ত্রী রোজিনা আক্তার প্রকাশ আয়েশা (২৮)।কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া)মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) র‌্যাব-১৫, কক্সবাজার এর একাধিক আভিযানিক দল কক্সবাজার পৌরসভার গুমগাছতলা ও লাইট হাউজ এবং টেকনাফ উপজেলার তেচ্ছি ব্রিজ ও নয়াপাড়া রেজিস্টার ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘ দিন ধরে পলাতক, সাজাপ্রাপ্ত এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত চারজন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ১ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী রশিদ আহমদকে কক্সবাজার পৌরসভার ঘুমগাছতলা,দীর্ঘদিনের পলাতক আসামী মাদক মামলায় ১ বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত মোঃ আব্দুল হাফেজকে কক্সবাজার পৌরসভার লাইট হাউজ এলাকা, ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামীজসিম উদ্দিনকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রীজ বাজার এলাকা এবং মাদক মামলায় ১ বছর সাজা ও ২০০০ টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী রোজিনা আক্তার প্রকাশ আয়েশাকে যৌথ অভিযান পরিচালনা করে নয়াপাড়া রেজিস্টার ক্যাম্প এলাকা থেকে গ্রেফতার করা হয়।


তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


Tag
আরও খবর