তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

বদরখালীর হাসান হত্যা মামলার আরো এক আসামী গ্রেপ্তার

চকরিয়া উপজেলার বদরখালীর ফজলে হাসান হত্যা মামলার অন্যতম আসামী মোহাম্মদ শাকিল আহমদ(২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে বদরখালী ৯নং ওয়ার্ড আমিরখালী পাড়া নামক এলাকা থেকে গোপন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মেহেদি হাসান শাকিলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত শাকিল ইউনিয়নের ৫নং ওয়ার্ড লম্বাখালী পাড়ার মৃত সোলাইমানের ছেলে।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল বদরখালী জেটিঘাট স্টেশন যুবক ফজলে হাসানের ডান পা কেটে ফেলার

পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় ছোটন নামের আরেক যুবকের বাম হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন করে হামলাকারীরা। পরে এ ঘটনায় চকরিয়া থানায় মামলা রুজু হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান- ঘটনার পর থেকে আসামীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছিল।শুক্রবার ভোরে অভিযান চালিয়ে ওই হত্যা মামলার অন্যতম আসামি শাকিলকে আটক করা হয়। এর আগে এজাহারভুক্ত আরো ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আশা করছি দ্রুত সময়ে অন্যান্য আসামিদের গ্রেপ্তার হবে।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত শাকিল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

Tag
আরও খবর