কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

বিশ্বনাথের খাজাঞ্চিতে সরকারি ভুমির গাছ কাটা ও দখলের অভিযোগ

বিশ্বনাথের খাজাঞ্চিতে সরকারি ভুমির গাছ কাটা ও দখলের অভিযোগ 


বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি:

বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত হাসিদ আলীর পুত্র চান্দ আলীর বিরুদ্ধে সরকারি খাস ভুমি দখল ও গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।  

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরের একি গ্রামের মৃত আব্দুল হক এর ছেলে দিলোয়ার হোসেন স্বাক্ষরিত অভিযোগ পত্রটি গত ১৭ ই এপ্রিল ২০২৪ ইং তারিখে দায়ের করা হয়।

একি ভুমি দখলের অভিযোগে এনে ২০১৯ সালে আরেক বার আরেকটি অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ২৭ জানুয়ারি ১৯ ইং তারিখে উপজেলার রামপাশা ভুমি অফিসের ভুমি উপসহকারি কর্মকর্তা মোঃ আশরাফ আলী একটি সরেজমিন তদন্ত প্রতিবেদন উপজেলা ভুমি কমিশনার বরাবরে দাখিল করেন। তার প্রেক্ষিতে বিশ্বনাথ উপজেলা ভুমি কমিশনার সরকারি জমি উদ্ধার ও সীমানা নির্ধারণ করে দখলমুক্ত করেন এমনটি জানা গেছে সরজমিনে একাধিক স্থানীয় এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে। এরপর ২০২২ সালের ২৭ মার্চ চান্দ আলীকে পুনরায় অভিযুক্ত করে আপতাব আলী নামের আরেক ব্যাক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরের আরেকটি অভিযোগ দায়ের করেন। বর্তমান অভিযোগ পত্রে আগের অভিযোগের বিষয়টি সংযুক্ত করা হয়েছে।  

বারবার একি ব্যাক্তিকে অভিযুক্ত করে দায়ের করা অভিযোগের কাগজপত্রে একি ধরনের অভিযোগ ব্যাক্ত করা হয়েছে। 

সম্প্রতি দায়েরকৃত অভিযোগ পত্রে দেলোয়ার হোসেন উল্লেখ করেন, অভিযুক্ত চান্দ আলী উপজেলার নোয়াগাঁও ও পুর্ব প্রয়াগমহল মৌজার সরকারি ১ নং খতিয়ানের ৩৫৯১ ও ৯২ দাগের জবর দখলকৃত ভুমিতে সীমানা নির্ধারণ না করে গাছ কাটা, মাটি ভরাট ও পাকা গৃহ নির্মাণ করছেন। বিগত ২৮ মার্চ ইং তারিখে গাছ কেটে পাকা ঘর নির্মাণ করছেন। সরকারি ভুমিতে মাটি ভরাটের ফলে খালের পানি ব্যবহারের বিঘ্নিত ও বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। 

অভিযোগের বিষয়ে আজ ২০শে এপ্রিল শনিবার দুপুরে  সরেজমিনে গিয়ে দেখা গেছে অভিযোগে বর্ণিত দাগ খতিয়ানের ভুমিতে রাস্তায় ইট, বালু ও পাথর সহ কিছু মালামাল রয়েছে এবং অনতি দুরে একটি পাকা গৃহ নির্মাণের কাজ চলছে। 

অভিযুক্ত চান্দ আলীর সাথে কথা হলে তিনি প্রতিবেদককে জানিয়েছেন, কে বা কারা অভিযোগ করেছে তিনি তা অবগত নয়।  তবে তিনি খাস ভুমি দখল ও গাছ কর্তন করেছেন কি না এমন প্রশ্নের জবাবে বলেন, আমি এমন কোন কাজ করি নাই।  মাটি ভরাট আমার ভুমিতে করেছি। কোন গাছ কাটি নাই। সরকারি ভুমির সীমানা নির্ধারণ করা আছে। এ নিয়ে অতীতের কয়েকবার আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। বিগত দিনে উপজেলা ভুমি কমিশনার ও সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন ও অন্যান্যা মুরব্বিদের মধ্যস্থতায় বিরোধ সমাধান করে সীমানা নির্ধারণ করা হয়েছে। নির্মিতব্য পাকা গৃহের বিষয়ে তিনি বলেন এটি আমার ঘর নয়। এটি আমার বাড়ির অন্য বাসিন্দা নির্মাণ করছেন। 

বিরোধকৃত ভুমির মালিক কাগজপত্রে সরকারের এবং খাস খতিয়ানের অন্তর্ভুক্ত। খাল এবং কাঁচা রাস্তা হিসেবে এলাকার জনসাধারণ ব্যবহার করছেন বলে জানিয়েছেন এলাকার ও গ্রামের একাধিক বাসিন্দা। তবে অধিকাংশ খাস ভুমি গ্রামের একাধিক বাসিন্দা কর্তৃক দখলের কবলে রেখেছেন। এই ভুমি উদ্ধারের পক্ষে অনেকেই মতামত ব্যক্ত করেছেন।

সদ্য দায়ের কৃত নির্বাহী কর্মকর্তা বরাবরের অভিযোগের বিষয়ে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার জানিয়েছেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর