প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ভোলার তজুমদ্দিনে তরুণীর আত্মহত্যা।

ভোলার তজুমদ্দিনে বিয়ের দাবী না মেনে প্রেমিক পালিয়ে যাওয়ায় আত্মীয়ের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে কিশোরী। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পোস্ট মর্টেমের জন্য ভোলা মর্গে প্রেরন করেন। রবিবার সকালে উপজেলা চাঁদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কেয়ামূল্লাহ গ্রামে হাজী মঞ্জুরুল আলমের ঘরে এই ঘটনা ঘটে। গলায় ফাঁস দেয়া কিশোরীর নাম লিজা আক্তার, সে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের দক্ষিণ ফ্যাশন গ্রামের ইয়াসিনের মেয়ে। শুক্রবার সন্ধ্যায় লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের করিমগঞ্জ গ্রামের আলাউদ্দিনের ছেলে মোঃ সিয়াম (২১) এর সাথে তজুমদ্দিনে ঘুরতে আসে।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল হক জানান, শুক্রবার সন্ধ্যায় স্লুইসগেট এলাকায় ছেলে মেয়ের সাথে স্থানীয় লোকজনের হট্টগোল বাঁধে। এসময় পুলিশ ছেলে মেয়েকে উদ্ধার করে থানা নিয়ে আসে। পরে উভয়কে আত্মীয়ের জিম্মায় দেয়া হয়। জানাগেছে মেয়ে বিয়ের দাবী করলে ছেলে পালিয়ে গেলে অভিমান করে মেয়েটি হাজী মঞ্জুরুল আলমের বাসায় বসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছে।
আরও খবর