নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

বাংলাদেশের ভূখন্ড হুমকির মুখে- লক্ষ্মীপুরে মুফতি ফয়জুল করীম

ছবি: তারেক মাহমুদ, দেশচিত্র


বাংলাদেশের ভূখন্ড হুমকির মুখে। এদেশের সকল মন্ত্রণালয়ে ভারতের 'র' এবং দালাল  রয়েছে।  এদেশে কে মন্ত্রী হবে,কে কোন চাকরিতে বসবে  মোদির থেকে সে লিস্ট আসে। গোলামের গুষ্টি ক্ষমতায় যাওয়ার জন্য সব কিছু বিক্রি করে দিয়েছে। আমরা কারো গোলামী করতে চাই না- এমন মন্তব্য করেন  ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।  



রবিবার ( ২১ এপ্রিল)  দুপুর ৩ টায় লক্ষ্মীপুর শহরস্থ সোনার বাংলা হলে ইসলামী ছাত্র  আন্দোলন  বাংলাদেশ আয়োজিত নবীন আলেম সংবর্ধনায় প্রধাব অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 


তিনি আরো বলেন, এদেশের সকল সেক্টরে দূর্নীতিতে ভরা। যারাই নীতি দেয় তারাই ভঙ্গ করে। ফরিদপুরে যারা মন্দির ভেঙেছে তাদের বিচার চাই আর দুজন নিরিহ শ্রমিককে যারা নির্বিচারে হত্যা করেছে তাদেরও বিচার চাই। দেশ রক্ষায় ইসলামী হুকমত কায়েমের আহ্বান জানান তিনি। 




ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর  জেলা শাখার সভাপতি মো: রেদওয়ান হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী  ছাত্র আন্দোলন বাংলাদেশ এর  কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজি। 


এসময় বক্তারা  তাদের বক্তব্যে নবীন আলেমদের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আলোচনা করেন এবং সব ধরনের সেবামূলক কাজে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করেন।


এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর দারুল উলূম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নেছার উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন এবং  সেক্রেটারি মোঃ মাওলানা মহিউদ্দিন। মারকাযুন নুর ঢাকা মাদ্রাসার  পরিচালক মুফতি শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম, মাদরাসাতুল বানাত আল-ইসলামিয়ার উপাধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লক্ষ্মীপুর জেলার সভাপতি হাফেজ মাওলানা আবদুর রহিম,চরমোনাই জামিয়া রশিদিয়া আহসানাবাদ এর মুহাদ্দিস হাফেজ মাওলানা ইব্রাহিম, হাজিরহাট মারকাযুল উলূম ক্বওমী মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি হারুনুর রশিদ এবং  ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আবুল হাসান সহ আরো অনেকে। 

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৭ ঘন্টা ১৫ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ২১ ঘন্টা ৭ মিনিট আগে