প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

পল্লী চিকিৎসক কে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, টেকনাফে আবারো অপহরণ আতংক!

অপহরণের হটস্পটে পরিণত হওয়া সীমান্ত উপজেলা টেকনাফে ফের সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা।

উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজার থেকে কর্মব্যস্ততা শেষে বাড়ি ফেরার পথে এক পল্লী চিকিৎসক কে তুলে নিয়ে যাওয়ার খবর মিলেছে।

রবিবার (২১ এপ্রিল) রাত ৯ টার দিকে হোয়াইক্যং-শামলাপুর সংযোগ সড়কে এই ঘটনা ঘটে।

পার্শ্ববর্তী উখিয়া উপজেলার থাইংখালী গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক জহির উদ্দিন ও অপর এক ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছালে ব্যারিকেড দিয়ে তাদের বহন করা সিএনজি গতিরোধ করা হয়।

সিএনজির চালক ইলিয়াস নিশ্চিত করেছেন, ঐ দুইজন কে সাথে অজ্ঞাত স্থানে চলে যায় ২০/২৫ জনের দুর্বৃত্তের দল। এসময় তাকেও মারধর করে ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নেওয়া হয়, পরে তিনি সিএনজি সহ পালিয়ে হোয়াইক্যং বাজারে চলে আসেন।

বাহাড়ছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান টিটিএনকে জানিয়েছেন ,” শুনলাম খুদুমগুহা ও সোনালীব্যাংক নামক জায়গার মাঝামাঝি সিএনজি গতিরোধ করে দুইজন মানুষকে নিয়ে গেছে,ঘটনাটা আসলে কি আমার বোধগম্য হচ্ছেনা,আমি খবর পেয়েছি রাত ১১টায়৷”

পরিবারের পক্ষ থেকে অপহৃত জহির উদ্দিন কে অক্ষত উদ্ধারে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন তার ভাই স্কুল শিক্ষক ও উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল।

Tag
আরও খবর