প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

আগুন থেকে কলাতলীর ওয়াটার ভিউ হোটেলকে রক্ষা করলো কুটুমবাড়ি রেস্তোরাঁর কর্মীরা

কলাতলী হোটেল মোটেল জোনের কুটুমবাড়ি রেস্টুরেন্টের পাশের ওয়াটার ভিউ নামের ৮ তলা হোটেলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। কুটুমবাড়ি রেস্তোঁরার কর্মীদের প্রচেষ্টায় আগুন থেকে রক্ষা পেল কলাতলীর ওই ভবনটি।

রবিবার দিবাগত রাত ১ টার দিকে এ ঘটনা ঘটেছে।

রেস্তোরাঁ কর্মীরা জানায়, আগুন লাগার দৃশ্যটি কুটুমবাড়ি রেস্তোরাঁয় খাবার খেতে আসা পর্যটকের নজরে আসলে তাৎক্ষনিক রেস্তোরাঁর কর্মচারীদের জানালে নিজেদের অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে তারা।

কুটুমবাড়ি রেস্তোরাঁর কর্মচারী আল-আমিন জানায়,আগুন দেখার সাথে সাথে আমাদের রেস্তোরাঁ ও আইল্যান্ডিয়া রিসোর্টের কর্মচারীরা নিজেদের আগুন নেভানোর যন্ত্র দিয়ে ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিভিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসে।

আইল্যান্ডিয়া রিসোর্ট ও কুটুমবাড়ি রেস্টুরেন্টের মালিক নুরুল কবির পল্লব পাশা জানান, আগুন নিয়ন্ত্রণে আমাদের কর্মচারীরা প্রশিক্ষণ প্রাপ্ত এবং আমাদের পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্র আছে। তাই সহসাই আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি অভিযোগ করেন, অগ্নিকান্ডের ঘটনাস্থলে ওয়াটার ভিউ হোটেলে গেলো দুইমাসে ৩ বার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তাদের কোনো অগ্নি নির্বাপক যন্ত্রও নাই। তাদের কারণে পার্শ্ববর্তী প্রতিষ্ঠানও রয়েছে ঝুঁকিতে। এ বিষয়ে মনজুর আলমের মালিকানাধীন এই হোটেলের বিরুদ্ধে কউকসহ সংশ্লিষ্ট প্রশাসনের অভিযান জরুরি।

এদিকে দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য জানান,কলাতলীর হোটেল ওয়াটার ভিউ-তে আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর দু’টি ইউনিট সেখানে যায়, তবে তার আগেই কুটুমবাড়ি রেস্টুরেন্টের কর্মচারীরা নিজেদের অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলে। তিনি জানান, হোটেলের ময়লার স্তুপে অতিথিদের ফেলা সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

Tag
আরও খবর