প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

রামু খিজারী হাই স্কুল মাঠ থেকে বস্তা ভর্তি মদ উদ্ধার

রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সন্ধ্যা হলেই শুরু হয় বাংলা মদ, গাঁজা ও ইয়াবা বেচাকেনা ও সেবন। শনিবার, ২০ এপ্রিল রাতে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বস্তা ভর্তি বিপুল পরিমান বাংলা মদ উদ্ধার করে। তবে এসময় মদ বিক্রিতে জড়িতরা পালিয়ে যায়।


রামু থানার এসআই সুনয়ন বড়ুয়ার নেতৃত্বে এ অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক আজিজ, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন রকি, সদস্য লোকমান হাকিম ও আজিজুল হক।

এসআই সুনয়ন বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খিজারী হাই স্কুল মাঠের নালা থেকে বস্তা ভর্তি মদ উদ্ধার করা হয়েছে। অভিযান চলাকালে মদ বিক্রিতে জড়িত একাধিক মামলার আসামী গেন্দুসহ সহযোগিরা পালিয়ে যায়। কোমল পানীয় স্পিড, টাইগার এর বোতলে ভর্তি এসব মদ মাঠেই বিক্রি হচ্ছিলো। তিনি আরও জানান, মাদক বেচাকেনা ও সেবনে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সম্প্রতি চৌমুহনী স্টেশন থেকে বণিক সমিতির নেতৃবৃন্দ পরিত্যক্ত অবস্থায় বস্তা ভর্তি বাংলা মদ উদ্ধার করেছিলো।


রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন রকি জানিয়েছেন, চৌমুহনী স্টেশনকে মাদক ও অপরাধমুক্ত করতে বণিক সমিতির নেতৃবৃন্দ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য তিনি জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং ব্যবসায়িদের সহযোগিতা কামনা করেছেন

Tag
আরও খবর