নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা

তানোরের চাঁন্দুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ময়নার নির্বাচনী সভা

তানোরের চাঁন্দুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ময়নার নির্বাচনী সভা



 আসন্ন ৮মে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তানোরের চাঁন্দুড়িয়া ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফর হায়দার রশীদ ময়নার নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চাঁন্দুড়িয়া ডাঃ আবু বাক্কার স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের আয়োজনে এনির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এসময় নির্বাচনী সভায় চাঁন্দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফর হায়দার রশীদ ময়না। বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুনসেফ আলী প্রমূখ। 


উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে লুৎফর হায়দার রশীদ ময়না নেতা ও কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তার অজান্তেই তার বা তার সংগঠনের কারো আচরণে যদি কোনো মানুষ কষ্ট পেয়ে থাকেন তাহলে তাদের পক্ষ থেকে তিনি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, আমি অপনাদেরই এলাকার সন্তান আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে আবারো বিপুল ভোটে নির্বাচিত করে জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিনিধি এমপি ফারুক চৌধূরীর হাতকে শক্তিশালী করে এলাকার উন্নয়ন বুঝে নিবেন। তিনি বলেন, রাজনীতি থেকে তিনি কিছু নিতে আসেননি রাজনীতির মাধ্যমে উপজেলার মানুষকে কিছু দিতে এসেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে বিপুল ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করে নৌকা বিরোধীদের দাঁতভাঙ্গা জবাব দিয়ে প্রমাণ করতে হবে অতীতে আওয়ামী লীগের বাইরে গিয়ে রাজনীতি করে কেউ সফল হতে পারেনি, বর্তমানেও হয়নি ভবিষ্যতেও হবে না। এদিকে চেয়ারম্যান প্রার্থী লুৎফর হায়দার রশীদ ময়নার গণসংযোগে দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের স্বঃঃস্ফুর্ত অংশগ্রহণ থাকছে চোখে পড়ার মতো।




Tag
আরও খবর