প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

জাহাঙ্গীর কবির চৌধুরীর পক্ষে উখিয়ায় ঐক্যবদ্ধ আওয়ামী লীগ - রাজাপালংয়ে কর্মীসভায় বক্তারা

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। 


জানুয়ারিতে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে দল মনোনীত একক প্রার্থী হিসেবে জাহাঙ্গীরকে সর্মথন দেন উপজেলাসহ ৫ ইউনিয়ন ও ৪৫ ওয়ার্ডের নেতৃবৃন্দ।


নির্বাচনে হেভিওয়েট এই জননেতার বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠন উপজেলা জুড়ে তৎপর হয়ে উঠেছে। 


সোমবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ঈদ পূর্ণমিলনী ও কর্মী সভা করেছে রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগ। 


উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি।


এসময় তিনি বক্তব্যে বলেন, " জাহাঙ্গীর কবির চৌধুরী জনগণের প্রার্থী, আওয়ামী লীগের প্রার্থী। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তার বিজয় নিশ্চিত করতে হবে। "


প্রধান বক্তার বক্তব্যে জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, " আমার বাবা উখিয়ার গণমানুষের চেয়ারম্যান ছিলেন, বাবার আদর্শকে ধারণ করে গত ১৩ বছরে রাজাপালংকে যেভাবে সাজিয়েছি আগামীতে উখিয়াকেও সেভাবে স্মার্ট জনপদে পরিণত করবো ইনশাআল্লাহ। "


উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা সভায় বিশেষ অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, " জনগণের নেতা জাহাঙ্গীর কবির চৌধুরী, দলের নিবেদিত প্রাণ তিনি। তার বিজয় নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।"


রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন মেম্বারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এটিএম রশিদের সঞ্চলনায় এসময় বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কামাল উদ্দিন মিন্টু, সহ সভাপতি রিয়াজুল হক রিয়াজ, যুগ্ন সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কামরুননেচ্ছা বেবী সহ আরো অনেকে এসময় বক্তব্য রাখেন।

Tag
আরও খবর