বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

রায়পুরে শিক্ষক দিবস-২০২২ পালিত

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় শিক্ষক দিবস-২০২২ পালন করা হয়েছে। দেশে এবারই প্রথমবারের মতো দিবসটি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় রায়পুর পাইলট বালিকা উচ্ছ বিদ্যালয়ের সামনে থেকে ব্যানার ফেষ্টুন সম্বলিত একটি র‍্যালী শুরু হয়ে রায়পুর উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। বেলা ১২ টায় রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন দিবসের সমন্বয়ক রায়পুর সরকারী কলেজের অধ্যক্ষ আমানত হোসেন দিদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট অণজন দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর রুস্তম আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইফুদ্দিন আহমেদ, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মু. নুরুল আমিন, রায়পুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম।



আরো বক্তব্য রাখেন, হায়দারগঞ্জ তাহেরিয়া কামিল মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল আজিজ মজুমদার, মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শামসুত তাওহীদ, রায়পুর এল এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব চন্দ্র নাথ, প্রাথমিক শিক্ষক সালমা বেগম, সোমা ভৌমিক প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রাথমিক শিক্ষক মোবারক হোসেন রোমান। সভায় বক্তারা শিকষক সুরক্ষা আইন ও শিক্ষকদের নিরাপত্তার জন্য জোরদাবী জানিয়েছেন। র‍্যালী ও অনুষ্ঠানে রায়পুরে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর