তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক-স্টেশন মাস্টার গোলাম রব্বানী

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। যথাসময়ে কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে গিয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী।

এর আগে আজ বুধবার সকাল ১০ টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ঈদ স্পেশাল ট্রেন-৯ নামের একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও বিকল্প আরও তিনটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, সকাল ৭টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ওই বিশেষ ট্রেনটি রওনা দেয়। সকাল ১০টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারায় বিকট শব্দে ওই ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে বিকল্প আরও তিনটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

যথাসময়ে বিকল্প লাইন দিয়ে কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে গিয়েছে বলেও জানান তিনি।

ট্রেনটি উদ্ধার করতে চট্টগ্রাম থেকে রওয়ানা দিয়েছে উদ্ধারকারী দল। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের বিষয়ে চকরিয়া স্টেশন মাস্টার এস এম ফরহাদ জানান, ইঞ্জিন ট্যুল ভ্যান কাছাকাছি চলে এসেছে। এটার উপর ডিপেন্ড করবে কতক্ষণে সেকশন ক্লিয়ার হবে। তবে আশা রাখি বিকেলের আগেই এই লাইনটিও স্বাভাবিক হবে।

Tag
আরও খবর