শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

টিকটক করে তদন্ত কমিটির সম্মুখীন হচ্ছে বশেমুরবিপ্রবির এক কর্মচারী


বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ অফিসে টিকটক ও উচ্চসরে প্রতিনিয়ত গান গাওয়া ও আরেক স্টাফকে অনৈতিক প্রস্তাব দেয়ায় মেডিকেল সেন্টারের বয় হোসাইন শেখ এর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



বুধবার (২৪ শে এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির রেজিস্টার মোঃ দলিলুর রহমান কর্তৃক এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেডিকেল সেন্টারে বয় পদে কর্মরত জনাব মোঃ হোসাইন শেখ-এর উপর অর্পিত দায়িত্ব-কর্তব্য তিনি ঠিকমত পালন করেন না। এছাড়া অফিসের মধ্যে মোবাইলে টিকটক করেন, উচ্চস্বরে গান করেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা ও অফিস স্টাফদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও দূর্ব্যবহার করেন এবং অনৈতিক প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।  উক্ত কারণ দর্শানোর জবাবের প্রেক্ষিতে উল্লিখিত অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হলো। 


বিজ্ঞপ্তিতে, প্রক্টর মোঃ কামরুজ্জামানকে সভাপতি করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠনপূর্বক ২০ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। 


প্রসঙ্গত, ২০২৩ সালে বিশ্বববশেমুরবিপ্রবি প্রেসক্লাব এর সাবেক সভাপতি কে.এম. ইয়ামিনুল হাসান আলিফ কর্তৃক একটি গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে ওষুধ চুরির ভিডিও প্রকাশ করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের গেটে আনসার কর্তৃক হাতেনাতে চুরি করা ওষুধসহ ধরা পড়ার ঘটনায় ও ভিডিওর প্রমাণাদি বিশ্লেষণ করে হোসাইন শেখ'কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

Tag
আরও খবর