বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিনামূল্যে ব্লাড গ্রুপিং নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন, সংস্কার হচ্ছে রেলপথ জাবিপ্রবির জিওলজি বিভাগের নতুন চেয়ারম্যান ওয়াহিদা আক্তার: বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী চেয়ারম্যান লাঙ্গলবাঁধ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে এমপি মনোয়ার খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম ইসলামপুরের গাইবান্ধা ইউপির প্রয়াত চেয়ারম্যান মঞ্জিলের স্মরণে সভা অনুষ্ঠিত বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সম্মানিত পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি। মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক কমিটি গঠন, আহবায়ক নুর উদ্দিন; সদস্য সচিব নুরের নবী চৌধুরী মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বিএনপি নেতা সালেহ আহমেদের ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইসলামপুরে মসজিদে ইউপি নির্বাচনে ভোট চায়লেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব: নৌপরিবহনমন্ত্রী কালিগঞ্জে মসজিদের জমি দখলচেষ্টার অভিযোগ, পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুত সম্পন্ন

 গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী শনিবার ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন ধাপের প্রথম ধাপের পরীক্ষা শুরু হবে। 


ভর্তি পরীক্ষা উপলক্ষে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার প্রস্তুতির তথ্য তুলে ধরেন। সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ক্যাম্পাসে এক মতবিনিময় সভার আয়োজন করেন। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারের বিভিন্ন সংস্থা ভর্তি পরীক্ষায় সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে তাদের কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা আয়োজনের সকল প্রস্তুতির তথ্য সভায় অবিহিত করেন। মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে এতে উপ—উপাচার্য অধ্যাপক ড. এস. এম মোস্তফা কামাল খান, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন,অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, র্যাবের প্রতিনিধিসহ সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম প্রক্টর ড. মোঃ কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা পরিচালক ড. নাজমুল হোসেন, জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক ফারুক হোসেন চৌধুরী, নিরাপত্তা দপ্তরের প্রধান হাসিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 


আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার আগের দিন থেকে শহরের ফটোকপির মেশিন বন্ধ থাকবে। সে লক্ষ্যে জেলা তথ্য অফিস মাইকিং করবে। পুলিশ প্রশাসন ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রন করবে। ছাত্রাবাসগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। কোন রকম ডিভাইস নিয়ে কেন্দ্রে যাওয়া যাবে না। প্রতিটি কেন্দ্রে মেটাল ডিটেক্টর থাকবে। নিরবিছিন্ন বিদ্যুৎ থাকবে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নারী ও পুরুষ পুলিশ. আনসার সদস্য ছাড়াও রোভার স্কাউট সদস্যরা থাকবেন। বৈরি আবহাওয়ার কারণে পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকবে। এছাড়া লেভেল (বোতলের গায়ে নাম সম্বলিত কাগজ) বিহীন পানির বোতল কেন্দ্রে নেওয়া যাবে। প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিম থাকবে। 


সভা শেষে উপাচার্য সাংবাদিকদের সাথে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে কথা বলেন। এ সময় তিনি বলেন, বিগত দিনের মত এবারও পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের জন্য আমাদের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডি, সরকারের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, পরীক্ষার সাথে জড়িত সকল মহল সর্বোপরি পাবনাবাসী সর্বাত্বক সহযোগিতা করছেন। আমি ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই।


এ বছর পবিপ্রবিতে এ ইউনিটে ৬৭৫, বি ইউনিটে ১৩৫ ও সি ইউনিটে ১১০টি আসন মোট ৯২০ আসনে পাঁচটি অনুষদের আওতায় ২১টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। ‘এ’ ইউনিটের পরীক্ষা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও ইমাম গাজ্জালী গার্লস স্কুল এন্ড কলেজ, পাবনা জেলা স্কুল ও টিটার্স ট্রেনিং কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের পরীক্ষা আগামী ৩ মে ও ‘সি’ ইউনিটের পরীক্ষা আগামী ১০ মে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরীক্ষা শুধুমাত্র পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


আরও খবর







6aee49fddeb18-071126034325.webp
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

১০ ঘন্টা ৩০ মিনিট আগে