যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী যুব মহিলা লীগ নেত্রীকে বয়কটের আহ্বান আওয়ামী লীগ নেতার



আগামী ২১ মে অনুষ্ঠিতব্য জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ও উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যুথীকে বয়কট করার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দিয়েছেন মো. মাহমুদুল ইসলাম নামে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা। তিনি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। 

 বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডি থেকে আওয়ামী লীগ নেতা মাহমুদুল ইসলাম ওই যুবলীগ নেত্রীকে বয়কটের আহ্বান জানিয়ে পোষ্ট দেন। এনিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে উপজেলাজুড়ে।


পোষ্টে তিনি লিখেছেন, 'ইসলামপুরের পিচ কমিটির শ্রেষ্ঠ দালাল, রাজাকার, পাক হানাদার বাহিনীর দোসর আব্দুস সামাদ মৌলভীর নাতনী ইসলামপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবিদা সুলতানা যুথীকে বয়কট করুন। তার শশুর বাড়ি ইসলামপুরে পাকিস্তান পট্টি নামে পরিচিতি আছে। অতএব সবাই ভেবে-চিন্তে কাজ করুন।'


এর দুইদিন আগে আওয়ামী লীগ নেতা মাহমুদুল ইসলাম ফেসবুক আইডি থেকে আরও একটি লেখা  পোষ্ট করেন। ওই পোষ্টে মাহমুদুল ইসলাম লিখেছেন, 'সম্মানিত ইসলামপুর উপজেলার ভোটার ভাই ও বোন। আপনার ভোট আপনাদের পবিত্র আমানত। তা রক্ষা করার দায়িত্বও আপনাদের। 


১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে  পাকিস্তানের প্রেতাত্মা, পিচ কমিটি দালাল, আল বদর, রাজাকার ৩০ লক্ষ শহীদের তাজা রক্তের বিনিময়ে ২ লক্ষ মা-বোনের ইজ্জত লুণ্ঠনকারী, মুক্তিযুদ্ধের স্বপক্ষের বাড়িতে অগ্নি সংযোগ ও লুটতরাজকারী  বুদ্ধিজীবী হত্যাকারী ঘাতক পরিবারের সন্তান বা কোন সদস্যকে উপজেলা পরিষদ নির্বাচনে কোন পদে ভোট প্রদান বা কোন প্রকার সহযোগিতা না করার জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে বিশেষভাবে অনুরোধ করছি। আল বদর, দালাল, রাজাকার পরিবারের কোন লোকজনকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট প্রদান থেকে বিরত থাকুন। এদেরকে ঘৃণা করুন 'না' বলুন।


মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধা রেখে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে স্বাধীনতার স্বপক্ষে শক্তি  যে কাউকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আপনার মহামূল্যবান ভোট খানা প্রদান করুন। চাঁদাবাজকে বয়কট করুন। উপজেলা পরিষদের মান রক্ষা করুন।মুক্তিযুদ্ধের সময় দীর্ঘ ৯ মাস অনেক যুবক যুবতীকে শহর ও ঘর বাড়ি ছেড়ে নির্জন গ্রামে ইজ্জত ও প্রাণ রক্ষার্থে পালিয়ে থাকতে হয়েছে। আজও সেই স্মৃতি মনে পড়ে গাঁ শিহরে ওঠে। স্বাধীনতার পক্ষে শক্তিকে  আপনার মহামূল্যবান ভোটটি প্রদান করুন। এবং অপরকে ভোট প্রদান করতে উৎসাহিত করুন । 

বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলুন। 

জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জয় হোক মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি।


এবিষয়ে ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ও উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যুথী আজকের পত্রিকাকে বলেন, 'উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহমুদুল ইসলাম তাঁর ফেসবুক আইডি থেকে আমাকে ঘিরে আপত্তিকর মন্তব্য পোষ্ট করে যাচ্ছে। আমার পরিবারের বিরুদ্ধে এসব কুরুচিপূর্ণ মন্তব্য পোষ্ট করায় আমি ইসলামপুরবাসীর কাছে বিচারপ্রার্থী। 


এ বিষয়ে ফেসবুকে পোষ্টদাতা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহমুদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'আমি ফেসবুকে যা পোষ্ট করেছি, তা সত্য। আমরা মুক্তিযোদ্ধের সপক্ষের শক্তি। সেকারণেই রাজাকারের নাতনীকে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে ফেসবুকে পোষ্ট দিয়েছি।'

আরও খবর