কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শাজাহানপুরে মাটি ব্যবসায়ীদের দৌড়ত্ব থামাতে পারছেনা প্রশাসন

শাজাহানপুরে মাটি ব্যবসায়ীদের দৌড়ত্ব থামাতে পারছেনা প্রশাসন

মো: আল আমিন, প্রতিনিধি, শাজাহানপুর(বগুড়া): ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা এবং নিয়মিত মামলা হলেও বগুড়া শাজাহানপুর উপজেলায় থামছেনা মাটি বালু ব্যবসায়ীদের দৌড়ত্ব।  সকল বাঁধা অতিক্রম করে মাঝিড়া, খোট্রাপাড়া এবং মাদলা ইউনিয়নে মাটি উত্তোলন করছেন উপজেলার সবচেয়ে পুরাতন ব্যবসায়ীরা।  আগামী বছরের জন্য ইট ভাটা গুলোয় মাটি সংরক্ষন করা হচ্ছে।

মাটি বহনকারী ট্রাকের চাকায় ধ্বংস হচ্ছে সরকারের বিপুল অর্থ ব্যায়ে নির্মিত সড়ক।  অপরদিকে সড়ক সংলঘ্ন জমি কেটে পুকুর করায় সড়ক ভেঙে পুকুরে চলে যাচ্ছে অনেক জায়গায়।  এতে সাধারণ জনদূর্ভোগের পাশাপাশি সমালোচনার মুখে পড়ছে সরকার। 

মাটি উত্তোলনে ব্যবহার করা এসকেভেটর(খনন যন্ত্র) জব্দ সহ জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

সরেজমিনে জানাযায়, মাঝিড়া ইউনিয়নের সাজাপুর গ্রামে সম্প্রতি ৪টির বেশি জমি খনন করে মাটি উত্তোলন করা হয়েছে।  এখনো একটি পয়েন্ট চালু রয়েছে।  মাটি উত্তোলন করছেন উপজেলার পুরাতন মাটি ব্যবসায়ী বিএনপি নেতা সাইদুর রহমান।  তিনি বলেন, আমি(সাইদুর রহমান), মোমিনুল ইসলাম এবং শাকিল মিলে মাটির পয়েন্ট চালাচ্ছি।  এই ব্যবসায় অনেক ঝড় আছে ভাই।  টাকা দিয়ে সব ম্যানেজ করেই চালাতে হচ্ছে। 

পুরাতন মাটি ব্যবসায়ী শাকিল মোবাইল ফোনে বলেন, ওই এলাকায় আমার আর মাটির পয়েন্ট নাই।  চকজোড়া গ্রামে পয়েন্ট ছিলো।  ঈদের আগেই মাটি উত্তোলন শেষ করে সব পয়েন্ট বন্ধ করে দিয়েছি।

সাজাপুর গ্রামের বাসিন্দারা বলেন, মাটি ব্যবসায়ীরা সংঘবদ্ধ।  আমাদের ক্ষতি হলেও এদের বিরুদ্ধে কথা বলা সম্ভব না।  মহাসড়কের ফটকি সেতু থেকে চকজোড়া গ্রামের ভিতরের প্রায় ৪কিলোমিটার পাকা সড়ক ভেঙে একাকার করেছে শুধু মাটি বহনের ট্রাক। 

 মাদলা ইউনিয়নের মালিপাড়া চাপড়িবিল এলাকায় মাটি উত্তোলন করছেন নুর আলম।  জানতে চাইলে তিনি বলেন, আমি(নুর আলম), হুরায়রা, রাসেল, মিন্টু, জেমস সহ কয়েকজন মাটি উত্তোলন করছিলাম।  লাভ না হওয়ায় তা বন্ধ করে দিয়েছি।  তবে স্থানীয় বাসিন্দারা বলেছেন রাত ১২টার পর থেকে পয়েন্ট চালু হয়ে পরদিন সকাল পর্যন্ত চলে।

খোট্রাপাড়া ইউনিয়নের খোট্রাপাড়া মাদরাসা পাড়া গ্রামে মাটি উত্তোলন করছেন রায়হানুল হক দুলাল শুভ।  খোট্রাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুখ এর আত্বিয় পরিচয় দিয়ে মোবাইল ফোনে শুভ বলেন, আমি নিজের জমি কেটে পুকুর করছি। 

এই পয়েন্টের আশপাশে আরো অন্তত ৫টি মাটির পয়েন্ট রয়েছে।

একই অবস্থা দেখা গেছে আশেকপুর ইউনিয়নের পারতেখুর, বিরহামপুর গ্রামে।  খড়না ইউনিয়নের খড়না ফকিরপাড়া এবং বীরগ্রাম এলাকায়।

মাটি উত্তোলনে ক্ষতিগ্রস্থ্য বিভিন্ন গ্রামের বাসিন্দারা বলেন, একজমিতে মাটি উত্তোলন করলে পাশর জমিতে আর ধান হয় না।  পাকা সড়কের পাশ থেকে মাটি উত্তোলন করায় বিভিন্ন জায়গায় সড়ক ভেঙে গেছে।  মাটি উত্তোলন বন্ধে এসকেভেটর মেশিন জব্দ সহ বন্ধ রয়েছে এমন পয়েন্ট গুলোতে নিয়মিত মামলা দিলে আমরা রক্ষা পাবো।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জান্নাতুল নাইম মোবাইল ফোনে বলেন, আমি নতুন এসেছি।  অবৈধ ভাবে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেবো।

Tag
আরও খবর







6b0053be77432-201126080550.webp
আইসিসির শাস্তি পেলো হৃদয়

৭ ঘন্টা ২৪ মিনিট আগে