২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি

মেহেরপুরে মাদক মামলায় এক ব‍্যক্তির যাবজ্জীবন।

মেহেরপুরে মাদক মামলায় মতিয়ার রহমান নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।

মতিয়ার রহমান মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের আনোয়ার ইসলামের ছেলে। তবে সাজাপ্রাপ্ত মতিয়ার রহমান পলাতক রয়েছেন। আটকের দিন থেকে তার সাজার মেয়াদ শুরু হবে।

মামলার বিবরণে জানা গেছে ২০১৩ সালের ৬ আগস্ট মেহেরপুরের গাংনী র‌্যাব-৬ একটি দল গোপন সূত্রে খবর পেয়ে বামন্দী পেট্রোল পাম্পের কাছ থেকে মতিউর রহমান কে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ওই ঘটনায় ১৯৯০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯ (১) ধারার ১(খ) ধারায় মেহেরপুরের গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার সেশন নং-১৪৭/১৩। জি আর কেস নং-৫০৬/১৩ পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যে আসামি দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌশলী ছিলেন অতিরিক্ত পিপি কাজি শহীদ।

Tag
আরও খবর