আক্কেলপুরে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা পূর্বাঞ্চলের ট্রেন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত শ্যামনগরে কৃষক নেতৃত্বে দেশীয় ধান রক্ষায় মাঠ দিবস অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধে ডিএমপির কঠোর নির্দেশনা আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে আক্কেলপুরে আলোচনা সভা ও মানববন্ধন ভবিষ্যতে কেউ চাইলেও ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যবসা করতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান সাতক্ষীরায় অদম্য নারী সম্মাননায় অনুপ্রেরণার ছোঁয়া কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা প্রদান শহীদ জিয়া স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দীন উলিপুরে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ১৫ দোকান আন্দোলনের শঙ্কায় পে স্কেল দ্রুত নিষ্পত্তির তাগিদ সিইসির ভাষণ চূড়ান্ত, কাল-পরশু তফসিল: ইসি ববিতে র‍্যাগিংয়ের ঘটনায় বিচারে ধীরগতি -শিক্ষার্থীদের ক্ষোভ দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে মতামত নেবে জামায়াত

সারিয়াকান্দিতে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামায অনুষ্ঠিত

তাপদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির জন্য বগুড়ার সারিয়াকান্দিতে বিশেষ নামাজ ইসতিসকার আদায় করা হয়েছে। 

শনিবার (২৭এপ্রিল) সকাল ১০টায় উপজেলার বাড়ইপাড়া কেন্দ্রীয় ইদগাহ মাঠে বৃষ্টির আশায় এই বিশেষ নামাজ আদায় করা হয়। 

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানদের ইমাম হিসেবে নামায পরিচালনা করেন সারিয়াকান্দি সিনিয়র ফাযিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও সারিয়াকান্দি কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা আবুল কাসেম।

এ সময় উপস্থিত সবাই সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ পড়েন। নামাজ শেষে দাবদাহ থেকে পরিত্রাণ পেতে মোনাজাত করা হয়। মোনাজাতে সকল মুসল্লি রহমতের বৃষ্টির আশায় আল্লাহর কাছে কান্নাকাটি করেন। একইসাথে পুরো দেশের জন্য বৃষ্টির আশায় দোয়া করা হয়।

নামায শেষে খুতবা দেন কর্ণিবাড়ি দাখিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল মাজেদ।

মোনাজাত পরিচালনাকারী আলহাজ্ব মাওলানা আবুল কাসেম বলেন, মানবজাতি যখন সীমাহীনভাবে স্বেচ্ছাচারিতা করেন, তখন আল্লাহ মানুষকে সঠিক পথে আনার জন্য এই প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) তার সময় থেকেই সাহাবীদের নিয়ে এই নামাজ আদায় করতেন। আমরা আজ মোনাজাতের মাধ্যমে আল্লাহর দরবারে গুনা মাফ চেয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা জহুরুল ইসলাম, সারিয়াকান্দি সিনিয়র ফাযিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুল মান্নান সহ অধ্যাপক মোখলেছুর রহমান, প্রভাষক রেজাউল করিম, জহুরুল ইসলাম, আব্দুল মাজেদ, আব্দুর রহমান, পৌর বিএনপি'র সহ সভাপতি আমিরুল মোমিন পিন্টু, মাওঃ হেলালুজ্জামান প্রমুখ। 

Tag
আরও খবর