আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ

বেড়েছে লবণ উৎপাদন ; কমেছে দাম

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া উপকুলে জুড়েঁ চলতি মৌসুমে লবণের উৎপাদন বেড়েছে।   আবহওয়া অনুকুলে থাকায়  প্রতি একরে ৩/৪শত মন লবণ উৎপাদন হয়েছে। গত অক্টোবর মাসের মাঝা-মাঝি সময়ে পুরোদমে লবণ চাষ শুরু হয় উপজেলা জুঁড়ে। আর চাষ শুরুতে লবণে মূল্য স্বাবাভিক থাকায় চাষীরা উৎসাহ নিয়ে চাষ করতে নামে চলতি মৌসুমে।  চলতি মৌসুম শুরুতে লবণের মূল্য সহনীয় পর্যায়ে থাকায় চাষীদের মনে প্রচুর আনন্দ থাকলে,মাঝামাঝি সময়ে উৎপাদিত লবণের দাম কমতে থাকায় চাষীদের মনের আনন্দ থেমে যায়। অনেক চাষীরা লোকসানের শংকায় দিনাতি পাত করছেন। চলতি মৌসুমে চাষীরা লোকসান পোষায়ে নিজেদের স্বাবলম্বি হওয়ার স্বপ্ন দেখে লবণ চাষ শুরু করেছেন।তবে  দিন দিন সব পন্য সামগ্রীর দাম বাড়লেও শুধু লবণের দাম কমেছে।

লবণ চাষী নূর হোসেন  বলেন,গত অক্টোবরের প্রায় ৪ একর লবণ মাঠ  লাগিয়ত নিয়ে চাষ শুরু করি। লবণ মাঠের সরাঞ্জাম ও শ্রমিকের বাজারদর বেশী থাকায় প্রতি একরে ১লক্ষ ২০/৩০ হাজার টাকা খরচ হচ্ছে। চলতি মৌসুম শুরুতে লবনের ভাল দাম থাকায় অনেক আশা নিয়ে চাষ করতে নামি । মাঝামাঝি সময়ে মূল্যে কমে যাওয়ায় লোকসানের শংকায় রয়েছি। শেষ সময়ে যদি আরও লবনের দাম কমে যায় তাহলে চাষীদের অপূরণীয় ক্ষতি সম্ভবনা রয়েছে।
উপজেলার  কবির নামের আরেক লবণচাষি বলেন, গত বছর লবণের মণপ্রতি দাম যেখানে ৫০০ টাকা ছিল, তা এ বছর ৩০০ থেকে ৩৫০ টাকা। সব পণ্যের দাম বাড়লেও একমাত্র লবণের ক্ষেত্রে কমেছে।তবে, মাঠপর্যায়ে দর নিয়ন্ত্রণ করেন লবণ দালাল সিন্ডিকেটেরা।
 দুই বছর ধরে  উপজেলার লেমশীখালী, উত্তর ধুরুং ও দক্ষিণ ধুরং ইউনিয়নে ভূগর্ভস্থ পানির সহায়তায় লবণ উৎপাদন করা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, নলকূপের সাহায্যে ভূগর্ভস্থ পানি তুলে  অন্তত এক হাজার একর জমিতে চাষ হচ্ছে।লবণচাষি ওসমান  ও নেছার জানান, নলকূপের পানিতে লবণ উৎপাদন সহজ ও খরচ কম। লবণও পরিষ্কার হয়।
বিসিক সূত্রে জানা যায়,  কুতুবদিয়ায় লবণ উৎপাদনের জমির পরিমাণ ৬ হাজার ৭শ একর। অর্থাৎ ১৬ হাজার ৭শ ৫০ কানি জমিতে লবণ উৎপাদন হচ্ছে।


আরও খবর