দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা

কক্সবাজারসহ পাঁচ জেলায় ৪৮ ঘণ্টা চলবে না যানবাহন

চুয়েটে তিন বাসে আগুন দেওয়া, লাইনম্যান এবং পরিবহনশ্রমিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, মুক্তিসহ চার দাবিতে চট্টগ্রামের পাঁচ জেলায় ৪৮ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। আগামীকাল রোববার সকাল ৬টা থেকে এ কর্মসূচি শুরু হবে।


বিষয়টি নিশ্চিত করেছেন পরিষদের সদস্যসচিব ও পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মোহাম্মদ মুছা। তিনি বলেন, গত তিন মাসে চট্টগ্রামের বিভিন্ন থানায় লাইনম্যান, পরিবহন মালিক ও শ্রমিকের বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদাবাজির কথা বলে গ্রেপ্তার করা হচ্ছে। এ কারণে ৪৮ ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে। গত বৃহস্পতিবার এক সভার মাধ্যমে কর্মবিরতির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


জানতে চাইলে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান মালিক-শ্রমিক যৌথ কমিটির আহ্বায়ক খোরশেদ আলম  বলেন, আজ শনিবার দুপুরে পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে সভা হয়। এতে মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার, মালিক-শ্রমিকদের মুক্তি, সড়কে অবৈধ যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করা, বিভিন্ন জায়গায় বাস আটকে রাখার প্রতিবাদ ও চুয়েটে পুড়িয়ে দেওয়া তিনটি বাসের ক্ষতিপূরণের দাবিতে কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত হয়।


খোরশেদ আলম জানান, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে কোনো ধরনের গণপরিবহন ও দূরপাল্লার বাস চলাচল করবে না। চট্টগ্রাম নগরের ৮০ শতাংশ গণপরিবহন চলাচল বন্ধ থাকবে

Tag
আরও খবর






deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৪ ঘন্টা ৫ মিনিট আগে