কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

নির্বাচন বন্ধ রাখা বুদ্ধিমানের কাজ হবে না- নির্বাচন কমিশনার মোঃ আলমগীর

নির্বাচন বন্ধ রাখা বুদ্ধিমানের কাজ হবে না- নির্বাচন কমিশনার মোঃ আলমগীর

নির্বাচন বন্ধ রাখা বুদ্ধিমানের কাজ হবে না- নির্বাচন কমিশনার মোঃ আলমগীর




উপজেলা পরিষদ নির্বাচন তাপদাহের কারণে নির্বাচন বন্ধ রাখা বুদ্ধিমানের কাজ হবে না বলে জানিয়েছেন - নির্বাচন কমিশনার মোঃ আলমগীর। 


সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


নির্বাচন কমিশনার মোঃ আলমগীর আরো বলেন,ভোটের একটা নির্দিষ্ট সময় থাকে এরমধ্যে নির্বাচন শেষ করতে হয়। তা না হলে নানা বিধ আইনগত সমস‍্যার সৃষ্টি হয়। প্রশাসনিক সমস‍্যা হয়,রাজনৈতিক সমস‍্যা হয় এবং শান্তি শৃঙ্খলাও বিঘ্ন ঘটে।  এজন্য নির্দিষ্ট মেয়াদের আগেই নির্বাচন শেষ করতে হয়। যখন নির্বাচনের শিডিউল দেওয়া হয় তখন তীব্র  তাপদাহ ছিল না। আপনারা জানেন যে ভারতে খরা কিন্তু আমাদের থেকেও বেশি। তারা খরার মধ্যে তাদের জাতীয় নির্বাচন বন্ধ রাখে নি। আর আমরা এই প্রথম না প্রতিবছরই তাপমাত্রা বাড়ছে। ভবিষ্যতে হয়তো এটা নিয়েই আমাদের বাঁচতে হবে। এরমধ্যেই জীবনযাত্রা চালাতে হবে। আর আমরা আমাদের বাহ‍্যিক কাজ চালিয়ে যাচ্ছি। তাপদাহের জন‍্য কোন কিছুই বন্ধ রাখিনি সেখানে  নির্বাচন বন্ধ রাখা বুদ্ধিমানের কাজ হবে না।


তিনি আরও বলেন, আমাদের অধিকাংশ কেন্দ্র স্থায়ী। সেখানে পাকা ভবন ও গাছপালা আছে। ভোটাররা ছায়ায় দাঁড়িয়ে থাকতে পারবে। প্রতিটা ভোটকেন্দ্রে পানির ব‍্যবস্থা থাকবে। আর ভোটারা তো ভোট দিয়েই চলে যাবে ভোট কেন্দ্রে তো বসে থাকবে না। এজন‍্য খুব বেশি সমস‍্য হবে না। ইতিমধ্যে আমরা  কয়েকটি জেলায় বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদ নির্বাচন,পৌরসভা নির্বাচন হয়েছে শান্তিপূর্ণ পরিবেশেই। তাপদাহে যে কোন সমস‍্য হয়েছে এমন খবর পাই নাই।


রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার সকল থানার ওসি।

আরও খবর