প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

পেকুয়ায় ঘরে ঢুকে ৪জনকে কুপিয়ে জখম

কক্সবাজারের পেকুয়ায় ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (২৯ এপ্রিল) সকালে সদর ইউনিয়নের সিরাদিয়া এলাকায় এঘটনা ঘটে।


আহতেরা হলেন, সিরাদিয়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম ( ৪০) স্ত্রী জেয়াসমিন আক্তার (৩৫), মেয়ে সিফাতুল হাফছা সিফা (২০) ও ছেলে আবু হানিফ( ২২)।


আহতদের স্থানীয়ারা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে অবস্থা গুরুতর হওয়ায় আহত সকলকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করা হয়েছে।


স্থানীয় লোকজন জানায়, জাহাঙ্গীর এর সাথে প্রতিবেশী মোস্তাফিজুুর রহমানের ছেলে বেলাল উদ্দিন মিয়াজীর দ্বন্ধ রয়েছে। গত একমাস আগে একটি মানহানি কেলেঙ্কারি বিষয় নিয়ে জাহাঙ্গীর এর স্ত্রী জেয়াসমিন আক্তার ও বেলাল উদ্দিনের স্ত্রী রুকেয়া বেগমের ঝগড়া হয়। এনিয়ে মুলত দু’পক্ষের দ্বন্ধ। গত রবিবার বিকেলেও উক্ত বিষয় নিয়ে কথাকাটা হয়। এরজের ধরে বেলাল উদ্দিন মিয়াজি, তার ভাই বাচ্চু, চাচা আবুল হাসেম, বেলালের স্ত্রী রুকেয়া বেগম, বাচ্চুর স্ত্রী কুলসুমা বেগমসহ আরো কয়েকজন মিলে জাহাঙ্গীরের ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।


আহত জাহাঙ্গীর আলম বলেন, আমরা বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলাম। সকালে হামলাকারীরা দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। কোন কিছু বুঝার আগেই ধারালো কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আমাদের মারাত্বক জখম করে। তুচ্ছ বিষয় নিয়ে তাঁরা আমার পুরো পরিবারের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা ঘরে ব্যাপক লুটপাট চালায়। নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা জড়ো হয়ে হামলাকারীদের ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যায়।


এবিষয়ে অভিযুক্ত বেলাল উদ্দিন মিয়াজি বলেন, আমার স্ত্রীকে নিয়ে মানহানিকর কুৎসা রটায় জাহাঙ্গীরের স্ত্রী জেয়াসমিন আক্তার। আমি এর প্রতিবাদ করলে বাকবিতন্ডার এক পর্যায়ে মারপিট হয়েছে। এতে আমি ও আমার বড় ভাই বাচ্চুও আহত হই।


পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, মারপিটের খবর শুনে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর






deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৪ ঘন্টা ৮ মিনিট আগে