ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ

কালুখালীতে আনারস প্রতীকের পথসভায় মিতুল হাকিম

জুয়েল সরদার, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলার চেয়ারম্যান প্রার্থী আলিউজ্জামান চৌধুরী টিটোর আনারস প্রতীকের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় কালুখালী উপজেলার রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় উপজেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যান ও আ'লীগের সভাপতি-সেক্রেটারি নেতৃত্বে আনারস প্রতীকের পক্ষে হাজার হাজার কর্মী সমর্থকদের উপস্থিতিতে জনসভায় রুপান্তরিত হয়।

অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির পুত্র আশিক মাহমুদ মিতুল, উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা আ'লীগের সভাপতি আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, জেলা পরিষদ সদস্য ইউসুফ হোসেন, 'জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, জেলা ছাত্রলীগের সভাপতি শাহীন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মজনু উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, রাসেল আহমেদ সহ প্রমূখ।

এ সময়ে আশিক মাহমুদ মিতুল কালুখালী উপজেলায় সরকারের উন্নয়ন গতিবিধি করতে সবাইকে আনারস মার্কায় ভোট দেওয়ার আহবান করেন।

উল্লেখ্য, এই উপজেলায় চারজন চেয়ারম্যান প্রার্থী, চারজন ভাইস-চেয়ারম্যান প্রার্থী ও তিনজন মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ২শত, পুরুষ ৭০ হাজার ২ শত ৮৪ ও নারী ভোটার ৬৩ হাজার ৯শত ১৫।

Tag
আরও খবর