দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা

টেকনাফে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি ইয়াছিনসহ ৬ জন গ্রেপ্তার

টেকনাফের বার্মিজ মার্কেটে ব্যবসায়িক দ্বন্দ্বে ব্যবসায়ী সাবেরকে (৩৭) নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এই হত্যা মামলার পলাতক প্রধান আসামি মো. ইয়াছিনসহ (৩৫) ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে রাজধানীর পল্টন এলাকায় র‍্যাব-৩ এবং র‍্যাব-১৫ এর যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন গ্রেপ্তারদের পরিচয় নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন, মূল অভিযুক্ত মো. ইয়াছিন (৩৫), মো. সালমান (২৭), আব্দুল্লাহ (৪৩), সোহাগ (৩২), বাবলু (২৮) ও আব্দুল জব্বার (৩১)।

এএসপি শামীম জানান, ভুক্তভোগী সাবের টেকনাফের বার্মিজ মার্কেটে জুতার ব্যবসা করতেন। তার দোকানের সামনে গ্রেপ্তার প্রধান আসামি ইয়াছিনের একটি বন্ধ দোকান রয়েছে। গ্রেপ্তার ইয়াছিন পূর্বশত্রুতার জেরে সাবেরের ব্যবসা শুরুর পর হতেই তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অহেতুক হয়রানি করে বেচা-বিক্রিতে ক্ষতিসাধন করতো। এবিষয়ে ভুক্তভোগী সাবের মার্কেটের অন্যান্য ব্যবসায়ীদের জানালে গ্রেপ্তার ইয়াছিন ও অন্যান্য আসামিরা সাবেরকে প্রাণনাশের হুমকি প্রদান করে।

গত ২ এপ্রিল বিকেল ৫টায় সাবের নিজ দোকানের জায়গা সংকটের কারণে গ্রেপ্তার ইয়াছিনের বন্ধ থাকা দোকানটির সামনে একটি জুতার বস্তাসহ কয়েক জোড়া জুতা ঝুলিয়ে রাখে। এ নিয়ে ইয়াছিন অশ্রাব্য ভাষায় গালমন্দ করলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ইয়াছিনসহ কয়েকজন মিলে ধারালো টিপ ছুরি, রামদা, হাতুড়ি ও লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভুক্তভোগী সাবেরকে দোকান থেকে টেনে-হিঁচড়ে বের করে নৃশংস হামলা চালায়। গ্রেপ্তার ইয়াছিন তার হাতে থাকা হাতুড়ি দিয়ে সাবেরের মাথায় আঘাত করলে সাবের মাটিতে লুটিয়ে পড়ে। এরপরও আসামিরা লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়িভাবে উপর্যুপরি আঘাত করে।

পরে মার্কেটের লোকজন এবং ভুক্তভোগীর ভাই ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় সাবেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৮দিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই সাদেক বাদী হয়ে ১৩ এপ্রিল টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ গতরাতে র‍্যাব-৩ এবং র‍্যাব-১৫ এর যৌথ অভিযান পরিচালনা করে রাজধানীর পল্টন এলাকা হতে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক অপরদের গ্রেপ্তারে র‍্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর