দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

উখিয়ায় ভূমিধ্বস রোধ কল্পে প্রাকৃতিক সমাধানের কাজ শুরু

উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ইউএনডিপি ( ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম) এর অর্থায়নে ও ডিআরসি(ড্যানিশ রিফিউজি কাউন্সিল) কর্তৃক উখিয়া উপজেলায় “ভূমিধ্বস রোধ কল্পে প্রাকৃতিক সমাধান” নামক একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।


প্রকল্পটি উখিয়া উপজেলার দুটি ইউনিয়নে বাস্তবায়ন হচ্ছে। যার মধ্যে পালংখালী ইউনিয়নে ৩টি স্কিম এবং জালিয়াপালং এ ৩টি স্কিম।


মঙ্গলবার (৩০শে এপ্রিল ২০২৪) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারায় এই প্রকল্পটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন এবং এই সময় উপস্থিত ছিলেন ইউএনডিপি’র উপজেলা ফ্যাসিলিটেটর মোহাম্মদ সেলিম উদ্দীন ও ডিআরসি’র সিভিল ইঞ্জিনিয়ার বিজয় চন্দ জনি, লাইভলিহুড অফিসার সুবরণ চাকমা ও লাইভলিহুড এসিস্ট্যান্ট মিন্টু মারমা।


এই প্রকল্পটির মাধ্যমে প্রাকৃতিক উপায়ে ভূমিধ্বস নিরসনের পাশাপাশি কর্মসংস্থানেরও সুযোগ হচ্ছে।


প্রাকৃতিক উপায়ে ভূমিধ্বস নিরসনের এই সমাধান কে কার্যকর বলে মনে করছে স্থানীয় সুবিধাভোগী জনগন।

Tag
আরও খবর