দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন

কক্সবাজারে কন্যাশিশু ও যুব নারীদের উন্নয়ন, ক্ষমতায়ন, ও নেতৃত্ব বিকাশে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন করা হয়েছে।


মঙ্গলবার (এপ্রিল ৩০) বিকালে কক্সবাজারের অভিজাত হোটেল ওশান প্যারাডাইসের বলরুমে

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে ৩০ বছরের গৌরবময় যাত্রা উদযাপন করা হয়।


গৌরবের এই ৩০ বছরের পথচলায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ বিগত তিন দশক ধরে একটি আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সংস্থা হিসেবে সারা বাংলাদেশে সক্রিয়ভাবে দেশের ৪০টি জেলায় কাজ করছে। ১৯৯৪ সালে, প্ল্যান ইন্টারন্যাশনাল সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশে তার উন্নয়ন প্রচেষ্টা শুরু করে এবং সময়ের সাথে সাথে বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের; বিশেষত কন্যাশিশু ও যুব নারীদের অধিকার প্রতিষ্ঠায়, তাদের শিক্ষায়, সুরক্ষায়, তাদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে চলেছে।


সম্মানিত অতিথির বক্তব্যে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার দপ্তরের উপ-সচিব মোহাম্মদ তালুত বলেন, “আমি আজকে মোহাম্মদ মিজানুর রহমান, (অতিরিক্ত সচিব) আরআরআরসি-এর পক্ষে তার বার্তা নিয়ে এসেছি যে আমাদের একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর মঙ্গলের জন্য একটি পরিকল্পনা করতে হবে। আমরা চাই রোহিঙ্গা জনগণের জন্য মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত হোক।


অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রুবাইয়া আফরোজ, অতিরিক্ত ডেপুটি কমিশনার (এইচআরএম) ডিসি অফিস, মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কক্সবাজার। অনুষ্ঠানে উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। উক্ত সভায়, স্বাগত বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস। তিনি বলেন “এখনো প্রতি ৩ জন নারীর একজন তার পরিবার থেকে শুরু করে নানা পর্যায়ে বৈষম্যের শিকার হচ্ছেন। জাতিসংঘের জরিপ অনুযায়ী আমরা জানি এই বৈষম্য দূর করতে ১৩১ বছর লাগবে। বাংলাদেশের সকল স্তরে সমতা ও সম-অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। বিগত ৩০ বছরের অর্জিত অভিজ্ঞতায় আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।” দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথম পর্বে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিভিন্ন সফলতা ও অর্জনের গল্প তুলে ধরা হয়।


এর মধ্যে রয়েছে ডকুমেন্টারি, বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য, পরিবর্তনের গল্প এবং প্রকাশনা উন্মোচন। উদযাপনের অংশ হিসাবে, বিশিষ্ট প্যানেলিস্টদের সাথে একটি আলোচনার আয়োজন করা হয়েছিল যেখানে তারা জলবায়ু পরিবর্তন, মেয়ে ও যুব নারীদের ক্ষমতায়ন, শিশু অধিকার, স্বাস্থ্য, সুরক্ষা এবং শিক্ষা নিয়ে আলোচনা করেন। সূচনালগ্ন থেকেই প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে উন্নয়ন ও মানবিক সংস্থা হিসেবে কাজ করার পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক বিপর্যয়ে এগিয়ে এসেছে মানুষের পাশে।

২০১৭ সাল থেকে কক্সবাজারের জনসাধারণ এবং মায়ানমার থেকে আসা রোহিঙ্গা জনগনের জন্য কাজ করে যাচ্ছে যার মধ্যে অন্যতম হচ্ছে: জরুরী পরস্থিতিতে শিক্ষা, শিশু সুরক্ষা এবং লিঙ্গ ভিত্তিক সহিংসতা, খাদ্য নিরাপত্তা এবং জীবিকা, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (SRHR), দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জরুরী প্রতিক্রিয়া।

Tag
আরও খবর