দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা

উখিয়ায় আলাদিন গ্যাস পাম্পের বিরুদ্ধে গ্যাস কম দেওয়ার অভিযোগ

শনিবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে টি.আর.এক্স নামে পরিচিত একটি হাইস গাড়িতে গ্যাস ঢুকানোর সময় গ্যাসের ট্যাংকের তুলনায় ১০ লিটার বেশি ডুকেছে বলে বিল আদায় করায় মুহুর্তেই বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে উভয় পক্ষ। পরে জিপ-মাইক্রোবাস মালিক সমিতির সভাপতিকে বিষয়টি অবগত করলে তিনি বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়।


বিষয়টি সমাধানের জন্য স্থানীয় জনপ্রতিনিধির ভাই ওই হাইস গাড়ির ড্রাইভারকে পাম্প অফিসে নিয়ে অতিরিক্ত ১০ লিটার গ্যাসের টাকা ফেরত দেয়ার কথা বলে তাকে অফিসে বসিয়ে রাখেন। সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে ওই জনপ্রতিনিধির ভাই সমাধান হয়েছে বলে ভুক্তভোগী ড্রাইভারের সাথে কথা বলতে না দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।


আলাদিন গ্যাস পাম্পে নয় - ছয়ের অভিযোগ তুলে একজন ভুক্তভোগী ড্রাইভার বলেন, ৬০ লিটার গ্যাস ট্যাংকে২০লিটার থাকার পরেও গ্যাস ডুকে ৫০ লিটার, ১৩০ লিটার খালি ট্যাংকে গ্যাস ডুকে ১৪০ লিটার। দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণা করে পাম্প কর্তৃপক্ষ।


পরে আমি বুঝতে পেরে ট্যাংক খালি করে অন্য পাম্প থেকে গ্যাস ঢুকানোর পর ১৩০ লিটার ট্যাংকে ১৩০ লিটার বা ১৩০.২৮ পর্যন্ত গ্যাস ঢুকে। পরে অতিরিক্ত গ্যাসের বিল দিতে না পারায় তার বেতন থেকেও গ্যাস বিল দিতে হয়েছে বলে জানান ভুক্তভোগী ড্রাইভার।


এব্যাপারে জানতে উখিয়া নোহা- মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ শফির সাথে যোগাযোগ করা হলে তিনি গ্যাস পাম্পের অনিয়মের কথা স্বীকার করেন।


গ্যাস ট্যাংকের গায়ে লিখা অনুযায়ী ১৩০ লিটার থাকলে ১৪০ লিটার গ্যাস ঢুকবে না, বরং ১৩০ বা এর চেয়ে কম ডুকবে বলে জানান শফি। মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধান করার কথা হয়েছে বলে জানান তিনি।


অভিযোগের ভিত্তিতে গ্যাস পাম্পের ম্যানেজারের কাছে জানতে চাইলে যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে এবং বর্তমানে টেকনিশিয়ান দ্বারা পাম্পের মেশিন চেক করে ঠিক করে দেয়া হয়েছে বলে জানান তিনি।


এদিকে, বিষয়টি তদন্ত করে এসমস্ত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন সচেতন মহল।

Tag
আরও খবর