মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

মে দিবসেও ক্লাস নিলেন বেরোবি শিক্ষক

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 02-05-2024 07:32:44 am

খোলা মাঠে ক্লাস নিচ্ছেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক।

আন্তর্জাতিক শ্রমিক দিবস। এইদিনে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পয়লা মে দিবসে জাতীয় ছুটি হিসেবে পরিচিত। দিবসটি উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ও বন্ধ ছিল। শ্রমিক দিবসে ছুটির দিনে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হকের ক্লাস করানো নিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সামালোচনা ঝড় সৃষ্টি হয়।

গতকাল বুধবার (১ মে) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের পাশে গাছতলায় টানা ৩ ঘন্টা এই ক্লাস নেন তিনি। রংপুরে সকাল নাগাদ তাপমাত্রা ৩৪ সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। সরকারি বন্ধের দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাস নেওয়ায় মানুষিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন শিক্ষার্থীরা। তবে অসুস্থ শিক্ষার্থীরা এই বিষয়ে কথা বলতে রাজি হননি।

মো: ফারুক হোসেন নামের এক শিক্ষার্থী ফেসবুক কমেন্টে বলেন, "অন ডে তে ক্লাস বন্ধ ও বন্ধের দিনে ক্লাস। পর্যাপ্ত পরিমাণ ক্লাস রুম থাকার পরেও বাহিরে ক্লাস। এত টাকা খরচ করে বিভাগ সাজিয়েও কেন বাহিরে ক্লাস নিতে হবে? বাস বন্ধ, গেট বন্ধ, ক্যাম্পাস বন্ধ আর আমাদের প্রিয় স্যার খোলা!!"

মো: জহুরুল ইসলাম জীবন বলেন, "প্রচুর তাপ ঠিক আছে কিন্তু রুমে পর্যাপ্ত ফ্যান রয়েছে। গরমে বাহিরে ক্লাস নেওয়া কেবল লোক দেখানো ছাড়া আর কিছুই নয়।"

নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক ও বর্তমান দশের অধিক শিক্ষার্থী জানান, "তিনি নানা ধরণের লোক দেখানো কাজ করে থাকেন। তিনি সব সময় আলোচনায় থাকতে চান।

শিক্ষার্থীরা আরো বলেন,স্যারের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে বিভাগের শিক্ষার্থীদের দ্বারা নিয়মিত কন্টন্টে বানিয়ে পোস্ট করেন। বাধ্য করেন তিনি লাইক কমেন্ট করতে। তার বানানো ভিডিও থেকে ক্লাসে প্রশ্ন করেন। এবং নানাভাবে চেষ্টা করেন তার ভিডিও দেখাতে। 

এসব বিষয়ে বিভাগের শিক্ষার্থীরা বিরক্ত কিন্তু মুখ খুলতে রাজি না। সে তার অনুগত শিক্ষার্থীদের ভালো নাম্বার দেওয়া ও অন্যান্য শিক্ষার্থীদের সাথে বৈষম্য করে থাকেন। 

এই বিষয়ে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক বলেন, " দ্রুত কোর্স শেষ করতে আমি এই ক্লাস নেই। সাধারণ শিক্ষার্থীরা এইধরনের ক্লাস আগ্রহের গ্রহণ করে। প্রতিটা বিষয়ের ইতিবাচক ও নেতিবাচক দিক থাকে। আমাদের অবশ্যই ইতিবাচক দিকটি গ্রহণ করা উচিৎ।"

মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ফেরদৌস রহমান দেশচিত্র পত্রিকাকে বলেন," কালকে ক্লাসের ব্যাপারে আমি অবগত ছিলাম না। কেউ যদি অসুস্থ হয়ে যেতো তার দায়ভার একান্ত সেই শিক্ষকের। আজকে ফেসবুকে দেখে বিষয়টি জানতে পারি। আগামী রবিবার ক্যাম্পাস খুললে আমরা আলোচনার মাধ্যমে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব।"

আরও খবর