‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

পাবনায় তীব্র তাপদাহে তৃষ্ণা নিবারণে ছাত্রদলের শরবত বিতরণ

rk akash ( Contributor )

প্রকাশের সময়: 04-05-2024 10:36:59 am


আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : চলমান তীব্র তাপদাহে পানি শূন্যতা ও তৃষ্ণা নিবারণে শ্রমজীবী, পেশাজীবী ও পথচারিদের মাঝে শরবত বিতরণ করেছে পাবনা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। শনিবার বেলা ১১টায় শহরের লতিফ টাওয়ারের সামনে পাবনা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ এ কর্মসূচী গ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, সাবেক প্রচার সম্পাদক মতিউর রহমান হীরা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক এমকে ফরিয়াদ, সহ-সাংগঠনিক মেহেদি হাসান জাহিদ, রাকিবুল ইসলাম রাকিব, অলি আহমেদ, সহ-সম্পাদক সাব্বির হোসেন তুহিন, মুন্না, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জীবন হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাদশা হারুনর রশিদ, ছাত্রদল নেতা রাকিব, মিলন হোসেন সন্টু, নিবির বিশ্বাস, লতিফুর রহমান লিখন, অর্ক, হৃদয়, রবিন, রিসাত, সাকিব, সিয়াম, ইমন, হাসান, সৌরভ, ইজাজ রাকিব, তানভীর, আদনান, পিয়াস, মিলন হোসেন সন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পাবনা জেলা ছাত্রদলের সহ-সম্পাদক সাব্বির হোসেন তুহিন বলেন, তীব্র দাবদাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রখর রোদ আর তীব্র গরমে অতিষ্ঠ হয়ে স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না সাধারণ মানুষ। তাই গরমে নাভিশ্বাস মানুষের মধ্যে শরবত দিয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা করছি।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স বলেন, “সর্বদা নিপীড়িত ও সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে রাজনীতি করে আসছি। তাই যখন সারাদেশে তীব্র তাপদাহে সাধারণ মানুষেরা কষ্ট পাচ্ছে, তখন আমাদের নেতাকর্মীরা ঘরে বসে নেই। আমরা শরবত দিয়ে পথচারীদের কষ্ট লাঘব করার চেষ্টা করছি। তীব্র তাপদাহে দিনে দিনে বেড়ে চলেছে গরমের তীব্রতা। এ সময় পথচারীদের তীব্র তাপদাহ থেকে কিছুটা স্বস্তি দিতে আমাদের নেতাকর্মীরা নিরন্তর কাজ করছেন।
ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মতিউর রহমান হীরা বলেন, এটা একটি প্রশংসনীয় উদ্যোগ। তীব্র গরম পরিস্থিতিতে আমাদের আশেপাশে অবস্থান করা শ্রমজীবী মানুষদের ভুলে গেলে চলবে না। তাদের জন্য মূলত এই উদ্যোগ নিয়েছে শহীদ জিয়ার আদর্শের নেতাকর্মীরা। এই তীব্র গরম থেকে মুক্তি পেতে সকলকে বেশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

আর কে আকাশ
পাবনা প্রতিনিধি
০১৭১৯ ৩৬৬০৬০


Tag
আরও খবর