দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা

টেকনাফে আউশ ধানের চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে ৩শ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আসন্ন খরিপ মৌসুমে আউশ ধানের চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি পূর্ণবাসন ও বাস্তবায়ন কমিটির উদ্যোগে ৫টি ইউনিয়নের ৩শ জন কৃষক-কৃষাণীদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 


৪ঠা মে সকাল ১১টায় টেকনাফ উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি পূর্ণবাসন ও বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার এসএম শাহজাহানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার শফিউল আলম, শেখ জামাল উদ্দিন, মোস্তাক উদ্দিন,ছরুওয়ার কাদের, মোঃ আনোয়ার হোসেন, সনজিত কুমার দাশ, নাজেম উদ্দিন, রবিউল ইসলাম, পবন বড়ুয়া, আবুল মহসিন আজাদ, সাঈদ বিন মোস্তফা এবং ওবাইদ মোহাম্মদ রাশেদসহ উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত কৃষক-কৃষাণীগণ। 



এতে বক্তারা বিশ্বব্যাপী যুদ্ধ ও প্রাকৃতিক দূর্যোগের কারণে খাদ্য চাহিদা ক্রমশ বেড়েই চলেছে। তাই স্থানীয় ও দেশের মানুষের চাহিদা পূরণ করে নিত্যপণ্যের উর্ধ্বগতিরোধ করতে স্থানীয় কৃষক-কৃষাণীদের বিকল্প নেই। তাই সরকার মৌসুম ভিত্তিক ধান, শাক-সবজি ও ফলমূলের উৎপাদন বাড়াতে কৃষকদের বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে। কৃষক-কৃষাণীরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে খাদ্যদ্রব্য উৎপাদন করে খাদ্য চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। 


এরপর টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী কৃষি অধ্যূষিত হোয়াইক্যং ইউনিয়নের ১শ ৪০জন উপকারভোগীদের মধ্যে ৭শ কেজি আউশ ধানের বীজ, ১হাজার ৪শ কেজি ডিএপি সার, ১হাজার ৪শ কেজি এমওপি সার, হ্নীলা ইউনিয়নের ৫০জন কৃষকের মধ্যে ২শ ৫০কেজি বীজ, ৫শ কেজি ডিএপি সার, ৫শ কেজি এমওপি সার, টেকনাফ সদর ইউপির ৪০জন কৃষকের মধ্যে ২শ কেজি বীজ, ৪শ কেজি ডিএপি সার, ৪শ কেজি এমওপি সার, সাবরাং ইউনিয়নের ১০জন কৃষকের মধ্যে ৫০ কেজি বীজ, ১শ কেজি ডিএপি সার, ১শ কেজি এমওপি সার, বাহারছড়া ইউপির ৬০জন কৃষকের মধ্যে ৩শ কেজি বীজ, ৬শ কেজি ডিএপি সার, ৬শ কেজি এমওপি সার বিতরণ উদ্বোধন করেন। 



উপজেলা কৃষি অফিসার জাকিরুল ইসলাম জানান,সরকার স্থানীয় কৃষকদের মাধ্যমে শাক-সবজি,ধান ও খাদ্যদ্রব্য উৎপাদনে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তাই উৎপাদন বাড়াতে মৌসুম ভিত্তিক কৃষক-কৃষাণীদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার এবং কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি দিচ্ছে।

Tag
আরও খবর