শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

কক্সবাজারে আবারো চালু হলো জোবাইক

কক্সবাজারে পুনরায় চালু হয়েছে বাইসাইকেল রাইড শেয়ারিং পরিষেবা জোবাইক। সংশ্লিষ্টদের দাবি এর মাধ্যমে স্থানীয় ও পর্যটকরা সাইকেল রাইড শেয়ারিং মডেলে ভাড়া করে চালানোর সুযোগ পাবেন। ব্যবহারকারী জোবাইক অ্যাপের মাধ্যমে সাইকেলের লক খুলে চালিয়ে গন্তব্যে পৌঁছে গিয়ে লক লাগিয়ে রাইডটি শেষ করতে পারবেন।




২০১৮ সালের ১৮ জুন কক্সবাজারে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। এ সময়ের মধ্যে জোবাইক ২ লাখের বেশি রাইড সম্পন্ন করেছে এবং ৬৫ হাজার নিবন্ধিত ব্যবহারকারী যুক্ত হয়েছেন। কভিড-১৯ মহামারীর কারণে কক্সবাজারে পরিষেবা স্থগিত রেখেছিল জোবাইক। গত ৩০ এপ্রিল থেকে পুনরায় কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।


জোবাইকের অ্যাপ আগের চেয়ে আরো সহজ এবং উন্নত করা হয়েছে। এখন বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করা যাচ্ছে। ইলেকট্রিক অ্যাসিস্ট ই-বাইকের ভাড়া প্রতি মিনিট ৩ টাকা মাত্র। জোবাইকের প্রধান নিবার্হী কর্মকতা (সিইও) মেহেদী রেজা বলেন, কক্সবাজারকে একটি স্বাস্থ্যকর এবং পরিবেশ-বান্ধব পর্যটন কেন্দ্র হিসেবে দেশ বিদেশের পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে সহায়ক ভূমিকা পালন করছে জোবাইক। বর্তমানে কক্সবাজারে কলাতলী পয়েন্ট, হিমছড়ি এবং সালসা বীচ এ ৩টি পয়েন্টে মিলবে জোবাইক সাইকেল। গুগল প্লেস্টোর এবং অ্যাপল স্টোরে জোবাইক অ্যাপটি পাওয়া যাচ্ছে।


তিনি বলেন, জোবাইক সার্ভিসের অধীনে একজন ব্যবহারকারীকে মোবাইলে জোবাইক অ্যাপ নামিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়। পরবর্তী সময়ে আইডিতে নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করে পছন্দের সময় অনুযায়ী বাইসাইকেল চালানো যাবে।

Tag
আরও খবর