লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

হাফিজের চোখে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিতে খেলবে যে ৪ দল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-05-2024 04:57:45 pm

কারা খেলবে সেমিফাইনাল? টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই প্রশ্নে একেক জনের উত্তর একেক রকম। ভারতের যুবরাজ সিং বলেছিলেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতের কথা। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ বললেন, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও ইংল্যান্ডের কথা।


ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে বিশ্বকাপের স্বাগতিক। তাই সেমিফাইনাল খেলার দৌড়ে তাদের এগিয়ে রাখছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার। ভারত ও ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন কৌশল ও দলগত বিচারে। তবে সেমিতে রাখলেও পাকিস্তানকে ভুগতে হতে পারে বলে মনে করেন হাফিজ।


মাস দুয়েক আগেও পাকিস্তান ক্রিকেটের পরিচালকের দায়িত্বে থাকা হাফিজ এআরআই নিউজকে বলেন, ‘পাকিস্তানি হিসেবে আমি সব সময় দেশের পাশেই থাকব, পারফরম্যান্স যাই হোক না কেন। এটা স্বাভাবিক। মনে হয় সঠিক ফরমেশন ও মাইন্ডসেটের অভাবে পাকিস্তান ভুগবে।’


সেমিফাইনালিস্ট কারা হবে, এমন প্রসঙ্গে হাফিজ বলেন, ‘আমি আবার পাকিস্তানের নামটাই নেব। কৌশল ও সঠিক ফরমেশন অনুযায়ী এগোলে ভারত ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভালো খেলতে পারে। ওয়েস্ট ইন্ডিজও ভালো খেলবে, ইংল্যান্ডও।’


কারা সেমিফাইনালে খেলবে, এমন প্রশ্নে অবাক করা উত্তর দিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। এক প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, ‘নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়া। বাকি তিনটা আপনি বেছে নিতে পারেন।’ উপস্থাপিকা পাল্টা প্রশ্ন করে বলেন, ‘বাকি তিন দল কারা?’ জবাবে হেসে হেসে এবারও কামিন্স বলেন, ‘আমার কিছু আসে যায় না। আপনি যে কোনো তিনটা বেছে নিতে পারেন।’



ব্রায়ান লারা সেমিফাইনালিস্টের তালিকায় রেখেছেন আফগানিস্তানকেও। পাশাপাশি সেখানে নিজের দেশ ওয়েস্ট ইন্ডিজকে সেমিতে দেখছেন তিনি। তার মতে, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, ইংল্যান্ডের পাশাপাশি আফগানিস্তানও সেমিফাইনালে জায়গা করে নেবে।


১ জুন উদ্বোধনী হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের, টেক্সাসে খেলা গড়াবে ২ জুন থেকে। সব মিলিয়ে ২০টি দল অংশগ্রহণ করছে এই আসরে। যেখানে অস্ট্রেলিয়ার পাশাপাশি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে অনেকে ফেবারিট মনে করছেন।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৪ দিন ১৬ ঘন্টা ৩৪ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৭ দিন ২৩ ঘন্টা ৩৯ মিনিট আগে