হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন

তামিমের সর্বশেষ অবস্থা জানালেন বিসিবির প্রধান চিকিৎসক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-03-2025 01:15:33 pm

বিকেএসপি মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল বুকে ব্যাথা অনুভব করেন। এর পর অবস্থা শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে দ্রুত নিকটস্থ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজে ভর্তি করা হয়।


প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার হার্ট অ্যাটাক হয়েছে বলেই নিশ্চিত হওয়া গেছে।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন তামিমের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে।


এ বিষয়ে তিনি বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘তামিমের বুকে ব্যথা হচ্ছিল। তাই কাছেই যে হাসপাতাল, ফজিলাতুন্নেসা, সেখানে নিয়ে যাওয়া হয়। কিছু পরীক্ষা-নিরীক্ষা হয়, হার্টের ইসিজি করানো হয়। তখন একটু হালকা সমস্যা দেখা যাচ্ছিল। অনেক সময় দেখা যায়, প্রাথমিকভাবে তেমন বোঝা যায় না। ঘণ্টাখানেক পরে রক্ত পরীক্ষায় বোঝা যায়। তবে ওর প্রথম রক্ত পরীক্ষায় একটু সমস্যা বোঝা যাচ্ছিল। তাই তামিম নিজেই বলছিল যে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় চলে যাবে। ওর অস্বস্তি লাগছিল। তাই বিকেএসপির মাঠে এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হয়। হাসপাতাল থেকে ও যখন বিকেএসপিতে যাচ্ছিল, আবার ব্যথা শুরু হয়। তাই দ্বিতীয়বার ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন দেখা যায় একটা ম্যাসিভ হার্ট অ্যাটাকের মতো হয়েছে। এখন পর্যবেক্ষণে আছে। আপাতত এটাই জানা গেছে। আমরা যাচ্ছি হাসপাতালে। পরে বোঝা যাবে।’

আরও খবর