লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

আর্জেন্টিনার কাছে হারের পর ব্রাজিল কোচ বরখাস্ত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-03-2025 10:09:00 am

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে হারের পর গুঞ্জন উঠেছিল বরখাস্ত হতে পারেন ব্রাজিলের কোচ দারিভাল জুনিয়র (৬২)। অবশেষে গুনঞ্জনই সত্যি হলো। গত বছরের জানুয়ারিতে জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেয়া কোচকে বরখাস্ত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। 


শুক্রবার (২৮ মার্চ) আনুষ্ঠানিক বিবৃতিতে দারিভালকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে সিবিএফ)। গত বছরের জানুয়ারিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। কিন্তু দলকে কোনো সফলতা এনে দিতে পারেননি দারিভাল।


তার অধীনে ১৬ ম্যাচে ৭ জয় ও সাত ড্র পেয়েছে ব্রাজিল। এছাড়া দুটিতে হেরেছে। যার শেষটি ছিলো বুধবার (২৬ মার্চ) আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ ব্যবধানে।


সিবিএফ তাদের বিবৃতিতে দরিভালকে ধন্যবাদ জানিয়ে লিখেছে, ব্রাজিল ফুটবল ফেডারেশন ঘোষণা করছে যে, কোচ দরিভাল জুনিয়র আর ব্রাজিলিয়ান জাতীয় দলের দায়িত্বে থাকবেন না। ম্যানেজমেন্ট তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার পরবর্তী ক্যারিয়ারের জন্য সাফল্য কামনা করছে। এখন থেকেই সিবিএফ তার একজন বিকল্প খুঁজে বের করার জন্য কাজ করে যাবে।


২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পর কোচের দায়িত্ব ছাড়েন তিতে। তিনি ছয় বছরের বেশি সময় দায়িত্বে ছিলেন। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রামোন মেনেজেস পাঁচ মাস ও ফার্নান্দো দিনিজ ডাগআউটে ছিলেন ৬ মাস। এরপর দরিভাল ছিলেন ১৪ মাস।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৪ দিন ১৫ ঘন্টা ৮ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৭ দিন ২২ ঘন্টা ১৩ মিনিট আগে