লাখাইয়ে পৃথক পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার। নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান—সাংবাদিক জামাল কাড়াল ক্ষেতলালে বেড়েছে খাইট্টার চাহিদা সাংবাদিককে হুমকি: মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন নাঙ্গলকোটে জমে উঠেছে কোরবানির পশুর হাট শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল আল্-আমিন মডেল নূরানী একাডেমিতে ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি বাঘারপাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা গোবিপ্রবিতে অযত্ন ও অবহেলায় নষ্ট হচ্ছে ক্যাম্পাসের লেকপাড়ের সৌন্দর্য গোবিপ্রবিতে ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ফরিদ উদ্দিন চৌধুরী মিরসরাইয়ে মলিয়াইশ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীমঙ্গল প্রেসক্লাবে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন, সৈয়দ সালাউদ্দিন আহবায়ক ও রুবেল আহমদ সদস্য সচিব সাতক্ষীরায় চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ফেনী জেলায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান আর এম হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা পদকে শ্যামনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বাবু লাল ও শ্রেষ্ঠ স্কুল খ্যাগড়াদানা আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে ৭ মাদক কারবারির জেল-জরিমানা

বগুড়ার যমুনাচরে প্রস্তুত চাহিদার চেয়ে বেশি কুরবানির পশু

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনাচরের প্রতিটি বাড়ীতেই প্রস্তুত করা হয়েছে কুরবানির দেশিগরু। বিশালাকার চরের ঘাস খেয়ে বেড়ে ওঠা এসব দেশিগরু একেবারেই জৈব পদ্ধতিতে পালিত। দেশি এসব পশুর শেষ পরিচর্যা করতে ব্যস্ত সময় পার করছেন চরের গৃহকর্তা এবং গৃহবধুরা। উপজলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি দপ্তরের তথ্য অনুযায়ী, এ উপজেলায় কোরবানির চাহিদার তুলনায় এবার ১ হাজার ১২০ টি পশু বেশি প্রস্তুত আছে ।
বগুড়ায় যমুনার বিভিন্ন চরাঞ্চলের প্রতিটি বাড়ীতেই প্রস্তুত হয়েছে ২ টি থেকে শুরু করে ১০ টি পর্যন্ত বা তার বেশি কুরবানির গরু। বাড়ীর উঠানের একচালা ঘরের নীচে বা গাছের সাথে বাঁধা রয়েছে সারি সারি দেশী গরু। চরে এখন শুধুই কুরবানির গরুর পরিচর্যা করার দৃশ্য চোখে পরে। কেউ গরু যমুনা নদীতে নিয়ে গোসল করাচ্ছেন, কেউ বাড়ীতেই বৈদ্যুতিক মটরের সাহায্যে গরু ধৈত করছেন, কেউ বিস্তীর্ণ মাঠে গরুর ঘাস সংগ্রহ করছেন, কেউবা আবার শ্যাম্পু দিয়ে গরু ধৌত করছেন। তাছাড়া বিশালাকার চারণভূমিতে গরুর ঘাস খাওয়ার মনোরম দৃশ্যও চোখে পরার মতো। গরুর দেখাশোনার সিংহভাগ বাড়ীর গৃহবধূরাই করে থাকেন। গৃহকর্তারা শুধু মাঠ থেকে ঘাস নিয়ে আসেন। চরের এসব দেশি গরুর প্রধান খাবার ঘাস। তবে ঘাসের সাথে সামান্য খুদ, কুঁড়া এবং ভূষি গরুকে খাওয়ানো হয়। সাধারণত চরাঞ্চলে গরু লালন পালনে তুলনামূলকভাবে খরচ কম হয়, তাই দেশিগরু লালনপালন করে প্রাচীনকাল থেকেই চরবাসি বেশ লাভবান হচ্ছেন।
সরেজমিন উপজেলার যমুনার কাজলা কুড়িপাড়া চরে গিয়ে দেখা যায়, এ গ্রামের মৃত সিরাজ বেপারির ছেলে সিদ্দিক বেপারির (৪৫) গরু এ চরের মধ্যে সবচেয়ে বড়। গত কয়েকদিন আগে পাইকাররা গরুটি ৩ লাখ টাকা দাম করে গেছে। সাড়ে ৩ লাখ টাকা হলে তিনি গরুটি বিক্রি করবেন। গত বছর কুরবানির ঈদের পর তিনি গরুটি দেড় লাখ টাকায় ক্রয় করেছেন। গরুকে তিনি তার সন্তানের মতোই লালন পালন করছেন। সবুজ ঘাসের সাথে তিনি তার গরুকে ক্ষুদ, কুঁড়া এবং ভূষি খাওয়ান। লাল রংয়ের এ গরুকে তিনি প্রতিদিন বৈদ্যুতিক মোটরের পানি দিয়ে গোসল করান। আসছে কুরবানি উপলক্ষে ক্রেতাদের আকর্ষণ করতে তিনি গরুকে শ্যাম্পু দিয়ে গোসল করাচ্ছেন। তার গোয়ালে এ গরু ছাড়া আরও ৪ টি কোরবানির দেশিগরু প্রস্তুত হয়েছে। সিদ্দিক বেপারির মতো এ চরের প্রতিটি বাড়ীতেই প্রস্তুত হয়েছে কোরবানির দেশিগরু।
এ চরের মৃত বায়েস আলী প্রামানিকের ছেলে সাইদুল প্রামানিক (৬৫) বলেন, সারিয়াকান্দির যমুনাচরের প্রায় প্রতিটি বাড়ীতেই কোরবানি উপলক্ষে দেশিগরু লালন পালন করা হয়েছে। এসব গরুগুলো শুধুমাত্র সবুজঘাস এবং কুঁড়া ভূষি দিয়েই পালন করা হয়, কোনরুপ ফিডের ব্যবহার হয়না। গত বছর আমি ৫ লাখ টাকা দিয়ে কয়েকটি গরু ক্রয় করে তা কোরবানির আগে ৯ লাখ টাকায় বিক্রি করেছি। অবশ্য খরচ হয়েছিল ২ লাখ টাকার কাছাকাছি। দাম ভালো পেলে আরও বেশি বিক্রি করা যেতো। এ বছর ৬ টি গরু কোরবানির জন্য প্রস্তুত করেছি।
সারিয়াকান্দি উপজেলা প্রানিসম্পদ অফিসের তথ্য অনুযায়ী, এ উপজেলায় এ বছর কোরবানির চাহিদা ধরা হয়েছে সাড়ে ৬ হাজার পশু। এর মধ্যে প্রস্তুত রয়েছে ৭ হাজার ৬২০ টি পশু। এগুলোর মধ্যে গরু ৪ হাজার ৩৮০ টি, মহিষ ৮৪০ টি, ছাগল ২ হাজার ১৫০ টি এবং ভেড়া ২৫০ টি। অর্থাৎ কোরবানির চাহিদার তুলনায় মোট ১ হাজার ১২০ টি পশু বেশি রয়েছে।
সারিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাওসার হোসাইন বলেন, সারিয়াকান্দি উপজেলার যমুনা এবং বাঙালি নদীর  বিশালাকার গো চারণভূমি থাকায় সেখানে প্রায় প্রতিটি বাড়ীতেই কোরবানির দেশিগরু প্রস্তুত করা হয়েছে। এ গরুগুলো একেবারেই জৈবিক পদ্ধতিতে লালন পালন করা হয়েছে। এ বিষয়ে তাদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়েছে। জৈবিক পদ্ধতিতে পালন করা এসব পশুর মাংস আমাদের স্বাস্থ্যের জন্য তেমন একটা ক্ষতিকর হবেনা। 

Tag
আরও খবর