সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মোবাইল ব্যবসায়ীর গ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন আশাশুনিতে মৎস্য ঘেরে ডাকাতি থানায় এজাহার দাখিল কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কলেজ উলিপুর সরকারি কলেজ শ্রেষ্ঠ শিক্ষক ড. সফিকুল ইসলাম গোপন তথ্যের ভিত্তিতে লোহাগাড়ায় অভিযান, অস্ত্র সহ সন্ত্রাসী রিপাত গ্রেফতার। লোহাগাড়ায় পাহাড় ও টপসয়েল কাটা থামবে কবে? ধ্বংসের মুখে ফসলি জমি, হুমকিতে কৃষি ও পরিবেশ। অটো রাইস মিল বন্ধের দাবিতে মাহমুদপুরে আন্দোলন আমার কোনো গ্রুপ নাই, আমি গ্রুপ করার জন্য আসিনি — বিএনপি প্রার্থী আব্দুল বারী শিবচরে গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ, স্বামীর স্বীকারোক্তি ঘিরে রহস্য গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা জমির মালিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি ঝিনাইগাতীতে গণভোট বিষয়ে লিফলেট বিতরণ করেন এসিল্যান্ড ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের দাবিতে সায়েন্সল্যাব টেকনিক্যাল মোড় অবরোধ, চরম যানজট ববিতে ১ম বর্ষের নবীন বরণে সকল বর্ষের পরীক্ষা স্থগিত; ক্ষুব্ধ শিক্ষার্থীরা ‎মোংলায় বন্দর শ্রমিকদের মজুরি ২৬ শতাংশ বৃদ্ধি ‎১৮ দফা দাবি নিষ্পত্তি ‎মোংলা বন্দরে ভারত থেকে এলো ৫ হাজার টন চাল 'কলম হাতে পরীক্ষার হলে যাওয়ার কথা ছিল রাব্বির, এখন লড়ছেন মৃত্যুর সাথে' চট্টগ্রাম আনোয়ারা কর্ণফুলী ১৩ আসনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্গনে শোকজ গোবিপ্রবির ৩২ শিক্ষার্থী পাচ্ছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ যশোরে বেসরকারি চিকিৎসা খাতের সংকট নিরসনে নতুন আশার আলো: মতবিনিময় সভায় অনিন্দ্য ইসলাম অমিত

কিশোরগঞ্জে সরকারি খাস জমির উপর দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ



নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি খাস জমি উপর দিয়ে যাওয়া রাস্তা নিজস্ব মালিকানা দাবি করে রাস্তায় বেআইনি ভাবে খুটি গেড়ে ও বাঁশের বেড়া লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৌদ্ধপাড়া গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৌদ্ধপাড়া গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে সাহাবুল ইসলাম সরকারি খাস জমি নিজের মালিকানা দাবি করে রাস্তায় বেআইনিভাবে খুঁটি বসিয়ে ও বাঁশের বেড়া তৈরি করে রাস্তা দিয়ে চলাচলে বাধা সৃষ্টি করে আসছেন। এতে বারবার চলাচলে বাধার সম্মুখীনে পড়ছে এলাকাবাসী। 


স্থানীয় বাসিন্দারা জানান,দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে আশেপাশের শতাধিক পরিবারের মানুষ চলাচল করেন। স্কুল-কলেজ, বাজার এবং স্বাস্থ্যসেবার মত গুরুত্বপূর্ণ স্থানে যাওয়ার জন্য একমাত্র যোগাযোগের পথ এটি। কিন্তু সাহাবুল ইসলাম নিজের স্বার্থে রাস্তার একটি অংশ দখল করে সেখানে বিভিন্ন সময় বেড়া দেওয়ায় চলাচলে সাধারণ মানুষদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। ভুক্তভোগীরা আরও জানান,জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে রাস্তা বন্ধের পায়তারা করে আসছেন। এমনকি বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করেও আসছেন তিনি।

উল্লেখ যে,উক্ত ঘটনার বিষয়ে গত ২৬ জানুয়ারী  এলাকাবাসী গণস্বাক্ষরে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নীলফামারী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। 


এব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বলেন,বাহাগিলী ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তাকে তদন্ত দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।



আরও খবর