প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে

৫৪ বলে সেঞ্চুরি পারভেজের, জয়ে শুরু বাংলাদেশের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-05-2025 06:39:51 am

ওপেনার পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত সেঞ্চুরিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ ক্রিকেট দল। 


আজ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ২৭ রানে হারিয়েছে আরব আমিরাতকে। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৯১ রান করে বাংলাদেশ। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসে ৫৪ বলে ১০০ রান করেন পারভেজ। জবাবে ২০ ওভারে ১৬৪ রানে অলআউট হয় আরব আমিরাত। 


শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। সতীর্থরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেও, এক প্রান্ত আগলে ৫৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ক্যারিয়ারের অষ্টম টি-টোয়েন্টি খেলতে নামা পারভেজ। 


তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন পারভেজ। এর আগে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ৬০ বলে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল।


শেষ পর্যন্ত ৫টি চার ও ৯টি ছক্কায় ৫৪ বলে ১০০ রান করেন পারভেজ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়েন এই বাঁ-হাতি ব্যাটার। 


এছাড়াও বাংলাদেশ ইনিংসে তাওহিদ হৃদয় ২০, জাকের আলি ১৩, অধিনায়ক লিটন দাস ১১ ও তানজিদ হাসান ১০ রান করেন। 


সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ জাওয়াদুল্লাহ ২১ রানে ৪ উইকেট নেন।


জবাবে সংযুক্ত আরব আমিরাতকে ঝড়ো শুরু এনে দেন অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। তার ৩৯ বলে ৫৪ রানের ইনিংসের কল্যাণে ১১ ওভারেই ১শ পেয়ে যায় আরব আমিরাত। 


ওয়াসিম ফেরার পর দলের জয়ের আশা বাঁচিয়ে রাখেন রাহুল চোপড়া ও আসিফ খান। কিন্তু রাহুলের ২২ বলে ৩৫ এবং আসিফের ২১ বলে ৪২ রানের পরও হার এড়াতে পারেনি আরব আমিরাত। 


বাংলাদেশের হাসান মাহমুদ ৩টি, তানজিম হাসান, মাহেদি হাসান ও মুস্তাফিজুর রহমান ২টি করে উইকেট নেন। 


১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ১৯ মে একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ।


আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৪ দিন ২০ ঘন্টা ৪৪ মিনিট আগে