আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোদাগাড়ী উপজেলায় কাল ভোট

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গোদাগাড়ী উপজেলায় আগামী কাল বুধবার ভোট। ভোটকেন্দ্র গুলোতে সরঞ্জাম পৌছাতে শুরু করেছে। শেষ হয়েছে নির্বাচনের সকল প্রস্তুতি। নিরাপত্তার চাদরে ঢেকে গেছে গোদাগাড়ী উপজেলা।

আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে গত সোমবার মধ্যরাতে। ভোট কেন্দ্র গুলোর আশে পাশে ছেয়ে গেছে নববধূ রুপে সাদাকালো ও রঙ্গিন পোস্টার ও ব্যানারে। ভোটারদের ভোট দেওয়ার পালা, অপেক্ষায় এখন চূড়ান্ত রায়ের। 

প্রত্যাশা পূরণের পরীক্ষার সামনে দাঁড়িয়েছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ ১১ জন প্রার্থী। কোন প্রার্থীর  প্রত্যাশা পুরন করবে সাধারন ভোটাররা সেই অপেক্ষার পহর গুনছে প্রার্থী ও সর্মথকরা। 

দুটি পৌরসভা এবং নয়টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত গোদাগড়ী উপজেলায় নির্বাচনী লড়াইয়ে থাকা ৫ জন চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম (কাপ পিরিচ), গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী জেলা পরিষদেও সাবেক সদস্য রবিউল আলম (আনারস), উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক বেলাল উদ্দিন সোহেল (দোয়াত-কলম), উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও  সহকারী পরিচালক ( অবসরপ্রাপ্ত) কাষ্টম গয়েন্দা সুন্দন দাস রতন (মোটরসাইকেল) ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মার্কনি (ঘোড়া) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীরা হলেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক নাজমুল হক (চশমা), উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার (তালা), উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সালমান ফিরোজ ফয়সাল (টিয়া পাখি) ও আদিবাসী নেতা হুরেন টুডু (টিউবওয়েল) মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।  মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা লীগের সভাপতি ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি (প্রজাপতি) ও উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কৃঞ্চাদেবী (ফুটবল) মার্কা নিয়ে লড়ছেন।

গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, গোদাগাড়ী উপজেলা নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা  ২ লক্ষ ৮১ হাজার ১৬০ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪১ হাজার ৮৭০ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৯ হাজার ২৮৯ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১০৭ টি। ভোট কক্ষের সংখ্যা ৭১৫ টি। কেন্দ্র প্রতি গড় ভোটের সংখ্যা ২ হাজার ৬২৭ জন। কক্ষ প্রতি গড় ভোটের সংখ্যা ৩৯৩ জন। মোট ভোট গ্রহন কর্মকর্তা ২ হাজার ২৫২ জন। প্রিজাইডিং অফিসারের সংখ্যা ১০৭ জন। সহকারী প্রিজাইডিং অফিসারের সংখ্যা ৭১৫ জন। পোলিং অফিসারের সংখ্যা ১ হাজার ৪৩০জন। 


Tag
আরও খবর