শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় মুরাদ (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা বাহারছড়া শামলাপুর বাজারে দুর্বৃত্তদের হামলায় আহত হন তিনি। আহতাবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহত ছাত্রলীগ নেতা টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ কোম্পানির ছেলে। তিনি বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।


স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিনের মতো বাজারে আসছিলেন মুরাদ। বাজারে এলে রফিক নামে এক যুবকসহ কয়েকজন দুর্বৃত্ত তাকে হামলা করেন। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।


টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওসমান গনী বলেন, দুর্বৃত্তের ছুরির আঘাতে ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। এ ঘটনার জড়িতদের আটকের চেষ্টা চলছে। তবে কী কারণে ঘটনা ঘটে সেটি জানতে পারেননি তিনি।

Tag
আরও খবর