দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

কালবৈশাখীর কবলে কক্সবাজার এক্সপ্রেস

কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে চট্টগ্রাম থেকে সাড়ে তিন ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস। সোমাবার (৬ মে) বিকাল ৫টায় জানালীহাট ও ষোলশহর স্টেশনের মাঝামাঝি স্থানে গাছ ভেঙে পড়লে থেমে যায় কক্সবাজার থেকে ছেড়ে আসা বিশেষ এই ট্রেন। এতে ভোগান্তিতে পড়েন ঢাকাগামী যাত্রীরা।


চট্টগ্রাম রেলওয়ের স্টেশন ম্যানেজার মনিরুজ্জামান সিভয়েস২৪-কে বলেন, ‘প্রবল ঝড়ের সময় জানালিহাট স্টেশন থেকে ষোলশহর স্টেশনে যাওয়ার আগমুহূর্তে একটি গাছ ভেঙে পড়ে। পরে ফায়ার সার্ভিসে সহায়তায় গাছ সরানোর পর সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেটি আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।’


এদিকে চট্টগ্রামের রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা সাইফুল ইসলাম সিভয়েস২৪-কে বলেন, ‘কালবৈশাখী ঝড়ে চট্টগ্রাম বিভাগে ১০/১২টি স্থানে রেললাইনে গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে কক্সবাজার এক্সপ্রেস, মহানগর এক্সপেস, গোধূলিসহ বিভিন্ন মালগাড়ি আটকা পড়ে। এর ফলে প্রায় সব ট্রেনের শিডিউলে প্রভাব পড়েছে।

Tag
আরও খবর







6ae0182e63d45-271026091910.webp
দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে?

১ দিন ৫ ঘন্টা ০ মিনিট আগে