দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

দিনাজপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর শুভ উদ্বোধন

বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞানমনস্ক প্রজন্ম তৈরি এবং শিশু-কিশোর ও তরুণদর মধ্যে উদ্ভাবনী চেতনা বিকাশের লক্ষ্যে ২ দিনব্যাপী দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ৭ মে মঙ্গলবার সকাল ১০টায় জিলা স্কুল প্রাঙ্গনে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধণ করা হয়েছে।

এ উপলক্ষে জিলা স্কুল অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধণ ঘোষনা করে জেলা প্রশাসক শাকিল আহমেদ। 

অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ নূর-এ-আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোঃ জিন্নাহ আল মামুন।

 অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জানে আলম, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শামীম আলম সরকার বাবু, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আখতারা পারভীন। 

স্কুল অব লিবারেটরস এর অধ্যক্ষ মোঃ একেএম জিয়াউর হক জিয়া’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে  সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক। সর্বশেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

Tag
আরও খবর